শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ২:০০ এএম | 214 বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে এ সংবাদ সম্মেলন বলা হয় কিছু কুচক্রী মুক্তিযোদ্ধা যারা ৫৫বছর মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে অনিয়ম দুর্নীতি করে বাড়ি-ঘর করে আজ তারা কোটিপতি। মুক্তিযোদ্ধা আওয়ামী ফ্যাসিস্ট দলের ফিরোজুর রহমান নান্নু ও জাতীয় পার্টির হাবিবুল হক বসুনিয়া অর্থ ও স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়ে আজ বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই দুই ব্যক্তি জেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান। বর্তমানে জেলার কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। এই কুচক্রী মহল ঢাকা হতে একটি অবৈধ কমিটি নিয়ে এসেছে তারা সকলেই আওয়ামী ফ্যাসিস্ট দলের নেতা ও কর্মী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ্ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আব্দুস সামাদ মিঞা, মতিয়ার রহমান, নুরুল ইসলাম প্রামাণিক, মোঃ হোসেন আলী, এন্তাজুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য মুক্তিযোদ্ধারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে মুক্তিযোদ্ধা সংসদ কমিটিগুলো ভেঙ্গে দেওয়া হয় এবং বর্তমানে যারা উপজেলা, জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাই মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্ব পালন করতেছেন। বর্তমানে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে রয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়।

জুলাই-আগষ্ট/২০২৪ইং ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার মাফিয়া আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের কতিপয় মুক্তিযোদ্ধা পলাতক শেখ হাসিনার দোসর নাশকতা করার লক্ষ্যে অত্র জেলার মুক্তিযোদ্ধা সংগঠনের বিশৃঙ্খলা ও ঐক্য বিনষ্টে অপতৎপরতা চালাইতেছে এই মর্মে অদ্যকার সংবাদ সম্মেলন।

যারা এই অবস্থায় বিগত সময়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালন করতেছিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার আন্দোলনে পিটিয়ে ছুরিকাঘাত করে মানুষের উপর হামলা করেছিল।

মুক্তিযোদ্ধারা আরও বলেন, যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল তারা স্বাধীনতাগামী যারা গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছিল সে সব মুক্তিযোদ্ধাদের পাশ কাটিয়ে তারা আজ বিএনপি সেজে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে ভুল বুঝিয়ে যারা আওয়ামী পরিবারের সহযোগী সদস্যগণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমিটি গঠন করে এনেছেন। এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে আমরা মানতে রাজি নই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে এই আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করা হোক।

এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

২০২৬ দ্য হান্ড্রেড সামনে রেখে গতকাল হয়েছে নিলাম। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাঁকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজের।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তিঅসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এ সময় শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনা করেন।

শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান।

টানা দ্বিতীয় দিনের মতো কমল সোনার দাম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম
টানা দ্বিতীয় দিনের মতো কমল সোনার দাম

দেশে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।

আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

এখন পর্যন্ত চলতি দেশের বাজারে সোনার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১৬ বার।

এর আগে গতকাল ১২ মার্চ সকালে দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়।

error: Content is protected !!