শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

এটা কি খুনীদের দেশ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম | 147 বার পড়া হয়েছে
এটা কি খুনীদের দেশ?

রাস্তায় নির্মম হামলার দৃশ্যে একজন গণতন্ত্রকামী তৃণমূল বিএনপি-কর্মী হিসেবে উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিত্র দেশজুড়ে ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্নে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। নির্মম ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়া নিরস্ত্র আরেকজনের ওপর পাথরের মত ভারী কিছু দিয়ে বারবার পাষন্ডের মত আঘাত হানছে, যখন আশপাশের মানুষ নির্বিকারভাবে হেঁটে যাচ্ছে। এই নির্মম দৃশ্য অনেকের চোখে ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
শয়তান যেমন ১১ মাস বিরামহীনভাবে বিপথগামী করার কারণে মানুষের রমজান মাসে বিপথগামী হতে শয়তানের আর কোন প্রয়োজন হয় না। তেমনি আমরা ১৭ বছর আওয়ামী ফ্যাসীবাদের অপকর্ম দেখে দেখে বা কিছুটা অংশীদার হয়ে অভ্যস্ত হয়ে গেছি। এখন ফ্যাসীবাদের শিক্ষায় এতটাই প্রভাবিত হয়েছি যে, ফ্যাসীবাদের অবর্তমানেও আমরা তাদের কর্ম অব্যহত রেখেছি। জুলাই বিপ্লব থেকে কি শিক্ষা নিতে হবে আর কি শিক্ষা নিচ্ছি। আফসোস! এখনো সময় আছে শিক্ষা নেওয়ার। নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না।
বিএনপি’র তৃণমূল পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ আঘাত জুলাই বিপ্লবের চেতনা ও প্রত্যাশার সম্পুর্ণ বিরুদ্ধে। এটি স্বাধীনতার মূল চেতনা, ন্যায়বিচার এবং নাগরিক নিরাপত্তাকে লঙ্ঘন করেছে। আমি মনে করি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। সন্ত্রাসী এবং চাঁদাবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ সবসময় সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।
এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, দমনপীড়ন, সহিংসতা ও চাঁদাবাজি কোনো দলেরই আদর্শ হতে পারে না। তাই তারা কোন দলের না। দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারে রাজনৈতিক নেতৃত্বের সাহসিকতা ও গণমানুষের ঐক্য আজ সময়ের দাবি।
অতএব, রাজনৈতিক বিভাজন নয়, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মানই হোক জাতির অঙ্গীকার। ইতিহাস নিশ্চয়ই এ ঘটনার বিচার করবে।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!