শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার প্রতিবাদে মুশফিকুর রহমানের নির্দেশক্রমে 

গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৫১ এএম | 206 বার পড়া হয়েছে
গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী চলমান ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আনসার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, যশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, যশরা ইউনিয়ন বিএনপি নেতা বজলুর রহমান, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন, গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হক, সালটিয়া ইউনিয়ন বিএনপি নেতা বাহার উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্বাসি সুজন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনচারুল হক শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ, মেহেদী হাসান নাইম ও ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য রিয়াদ, গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ইসলাম আইকন, কলেজ শাখা ছাত্রদল নেতা শাওন মড়ল, মিনহাজ, আরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা একদলীয় শাসন টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, মিথ্যা মামলা, গুম-খুন এবং প্রোপাগাণ্ডার মাধ্যমে রাজনীতিকে কলুষিত করছে।”

বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আনসার উদ্দিন।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!