শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

থানায় জিডি

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:০৯ এএম | 152 বার পড়া হয়েছে
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসাবে সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,যার নম্বর ৫২০। জিডিতে তিনি উল্লেখ করেন,সম্প্রতি প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাঃড মোমরেজুল ইসলাম কে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা সহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরী ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। এ বিষয়ে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সাংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতার কণ্ঠরোধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সেই কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি। এ ব্যাপারে কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

সারাদেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে একটি লাইটার জাহাজ থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ২ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযানে জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেলগুলোর বৈধ কোনো কাগজপত্র বা ক্রয়াদেশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হয়েছিল। এসব তেল পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, জব্দ করা তেলের উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী অভিযান জোরদার করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত এক মাসে পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় অবৈধ মজুত ঠেকাতে সরকার নজরদারি বাড়িয়েছে।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার, বহির্নোঙরে এলপিজি ও এলএনজি জাহাজ।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
৩ এপ্রিল(শুক্রবার) দুপুরে ডিজেলবাহী জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে এবং তা ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটির কারিগরি ও আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর ২টায় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে জাতীয়তাবাদী দলের বিএনপি শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা মাঠের রাজনীতিতে সক্রিয়।

তাঁরা হলেন , মুন্সিগঞ্জ জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি মোসাঃ নাছিমা আক্তার সিমা ও জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ বেগম রহিমা শিকদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোসাঃ পাপিয়া ইসলাম।

বিএনপি মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী নাছিমা আক্তার সিমা মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পৌর প্রতিনিধিত্ব ছিলেন।

তৃণমূলে বিএনপি দলের শীর্ষে নারী নেত্রীরা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

error: Content is protected !!