শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৩:০২ পিএম | 184 বার পড়া হয়েছে
ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষক দলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। পাবনা-৩ (ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর) এর বিএনপির কেন্দ্রীয় কমিটির মৌখিক নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় উপজেলা পরিষদের মধ্যে রবিবার বিকাল সাড়ে পাঁচটায়
এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপজেলা কৃষক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনা আজ ভাঙ্গুড়া উপজেলা চত্বরে নারিকেল গাছ রোপন করলাম।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি অফিসে, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, বিভিন্ন মসজিদের আঙ্গিনায়, রাস্তার ধারে বৃক্ষ রোপন কর্মসূচি করা হবে।

কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

সারাদেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে একটি লাইটার জাহাজ থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ২ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযানে জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেলগুলোর বৈধ কোনো কাগজপত্র বা ক্রয়াদেশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হয়েছিল। এসব তেল পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, জব্দ করা তেলের উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী অভিযান জোরদার করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত এক মাসে পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় অবৈধ মজুত ঠেকাতে সরকার নজরদারি বাড়িয়েছে।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার, বহির্নোঙরে এলপিজি ও এলএনজি জাহাজ।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
৩ এপ্রিল(শুক্রবার) দুপুরে ডিজেলবাহী জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে এবং তা ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটির কারিগরি ও আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর ২টায় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে জাতীয়তাবাদী দলের বিএনপি শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা মাঠের রাজনীতিতে সক্রিয়।

তাঁরা হলেন , মুন্সিগঞ্জ জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি মোসাঃ নাছিমা আক্তার সিমা ও জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ বেগম রহিমা শিকদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোসাঃ পাপিয়া ইসলাম।

বিএনপি মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী নাছিমা আক্তার সিমা মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পৌর প্রতিনিধিত্ব ছিলেন।

তৃণমূলে বিএনপি দলের শীর্ষে নারী নেত্রীরা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

error: Content is protected !!