রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

এস এম সালমান হৃদয়: স্বপ্ন, সংগ্রাম, সৃষ্টির সীমানা পেরিয়ে এক জীবনগাথা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৪২ পিএম | 313 বার পড়া হয়েছে
এস এম সালমান হৃদয়: স্বপ্ন, সংগ্রাম, সৃষ্টির সীমানা পেরিয়ে এক জীবনগাথা

কখনো মাঠে ব্যাট হাতে, কখনো ক্যামেরার সামনে সংলাপে, কখনো গানের মঞ্চে কণ্ঠে সুর তুলে—এস এম সালমান হৃদয় যেন একজন মানুষের ভেতর লুকিয়ে থাকা বহু শিল্পীর নাম। তার জীবন এক চলমান নাটক, যেখানে প্রতিটি অধ্যায় নতুন মোড় নেয় সংগ্রামের ভিতর দিয়ে গড়া সাফল্যে।

🎯 খেলোয়াড়ের স্বপ্ন আর নির্মম পরিণতি

২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে, বগুড়া জেলা দলের হয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নামেন সালমান। ফুটবল এবং ক্রিকেট উভয় ক্ষেত্রেই ছিলেন পারদর্শী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

🎭 সংস্কৃতির পথে বাবার হাত ধরে

ক্রীড়াজগৎ থেকে বিদায় নিলেও থেমে থাকেননি সালমান। তার পাশে তখন ছিলেন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা—তার পিতা মরহুম আব্দুস সাত্তার মোল্লা। তিনি নিজ হাতে তাকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে, যেখান থেকে শুরু হয় তার নতুন পথচলা।

🎬 টিভি নাটকের যাত্রা শুরুর গল্প

চিত্রপরিচালক শাফিন আহমেদ-এর হাত ধরে সালমানের টিভি নাটকের যাত্রা শুরু হয়। একুশে টেলিভিশনে প্রচারিত ‘লাভ স্পোর্টস’ ছিল তার প্রথম নাটক, যেখানে তার অভিনয় মুগ্ধ করে সকলকে। পরবর্তীতে ‘দা স্টেশন’ নামক ওয়েব ফিল্মে কাজ করে নতুন এক পরিচয়ে নিজেকে উপস্থাপন করেন।

🎶 সঙ্গীতের জগতে নিজের সুরে পথচলা

শুধু অভিনয় নয়, সংগীতেও এস এম সালমান হৃদয় রেখেছেন অনন্য ছাপ। নিজের কণ্ঠে গাওয়া ১৮টি গানের মিউজিক ভিডিওর মধ্যে ইতিমধ্যে ‘তারই প্রেমে পড়েছি’ এবং ‘মনিরা’ নামক দুটি গান প্রকাশিত হয়েছে।

‘তারই প্রেমে পড়েছি’ গানটিতে মডেল ছিলেন সাংবাদিক সালমান হৃদয় ও এস কে তুলি,

আর ‘মনিরা’ গানে মডেল ছিলেন সাংবাদিক সালমান হৃদয় ও বৃষ্টি।
দুটি ভিডিওরই পরিচালক ছিলেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সংগ্রাম।

🎥 নাট্যনির্মাণ ও নতুনদের জন্য প্ল্যাটফর্ম

সালমান বর্তমানে কাজ করছেন দুটি নাটকে—‘এক লিখনের স্বপ্ন’ ও ‘অসমাপ্ত ভালোবাসার গল্প’, যেখানে তিনি নিজেই লেখক, পরিচালক ও প্রধান চরিত্রে অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী এঞ্জেল সাবিহা ও অন্তরা ইসলাম।

নতুন শিল্পীদের জন্য পথ খুলে দিতে তিনি গড়ে তুলেছেন নিজস্ব সাংস্কৃতিক সংগঠন ‘সালমান মিউজিক পরিবার’, যেখানে নতুন প্রজন্মের প্রতিভাবানদের নিয়ে কাজ করছেন নিয়মিত।

💖 ব্যক্তিজীবনে নতুন আলো: সুরভী আক্তার রেজভী

এস এম সালমান হৃদয়ের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সুরভী আক্তার রেজভী নামের এক নারীর আগমন। তিনি শুধু একজন সঙ্গী নন, বরং তার মানসিক শক্তি, প্রেরণা ও নতুনভাবে জীবনকে দেখার চোখ হয়ে উঠেছেন। সুরভীর আগমন সালমানের জীবনকে বদলে দিয়েছে এক ইতিবাচক মোড়ে—যেখানে প্রেম, নির্ভরতা আর ভালোবাসার ছোঁয়া নতুন এক মাত্রা যোগ করেছে তার সৃষ্টিশীলতায়।

🔚 উপসংহার

এস এম সালমান হৃদয় শুধু একজন নাম নয়, তিনি একজন যোদ্ধা, সৃষ্টিশীল মানুষ, স্বপ্নবান পথিক—যার প্রতিটি পদক্ষেপ অনুপ্রেরণা হয়ে উঠছে আগামী প্রজন্মের জন্য। মাঠের ব্যর্থতা থেকে মঞ্চের সাফল্য, জীবনের ঘাত-প্রতিঘাত থেকে নিজেকে নির্মাণ—তার পথচলা অব্যাহত আজও, ভালোবাসা আর সংস্কৃতির দীপ্ত আলোয়।

ঈদের আগের দিনের কাজ। একদিনের ব্যবধানে গাইডওয়াল ধ্বসে পরার অবস্থা

গোলাম মোস্তফা, ক্রাইম রিপোর্টার প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১:৪০ পিএম
ঈদের আগের দিনের কাজ। একদিনের ব্যবধানে গাইডওয়াল ধ্বসে পরার অবস্থা

👉 বাঁশের খুঁটি পুঁতে রাস্তার ধ্বস আটকানোর চেষ্টা করা হচ্ছে।
👉👉 ৮ কোটি ৪৭ লাখ টাকার ১৭ টি রাস্তার উন্নয়ন কাজের শেষ না হতেই সবগুলো রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।

৬ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, দেওয়া হয়েছে ৩ ইঞ্চি। ৪ ইঞ্চি পর রড দেওয়ার কথা, দেওয়া হয়েছে ১২ ইঞ্চি পর। রাস্তার প্যালাসাইডিংগুলোয় রডের রিং নেই বললেই চলে। পাথরের কাজ করা হয়েছে রিজেক্ট পাথর দিয়ে। ডাব্লিউ বিম করা হয়েছে মাটি ও খোয়া দিয়ে। ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের ইট-খোয়া। প্রতিটি রাস্তায় সাইনবোর্ড দেওয়ার কথা, কোথাও সাইনবোর্ড নেই।

সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার অবকাঠামো উন্নয়নের ৮ কোটি ৪৭ লাখ টাকার অধিকাংশ আত্মসাতের অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন ও স্থানীয় ঠিকাদার এস এস এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোহাগ রানার বিরুদ্ধে।

(০১) তাড়াশ পৌরসভার কালিবাড়ি সেতু থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎ (০২) তাড়াশ উত্তর ওয়াপদা বাঁধ থেকে খানপাড়া মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎ (০৩) তাড়াশ উত্তর ওয়াপদা বাঁধ থেকে খানপাড়া জাম-ই-মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(০৪) তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানের পশ্চিম পাশ থেকে পুকুরের উত্তর পাশ হয়ে দক্ষিণ পাশের শেষ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎ (০৫) তাড়াশ দামসাগর পুকুর পাড় থেকে আবুল তালুকদার (কবরস্থান) পর্যন্ত রাস্তার উন্নয়ন।
‎ (০৬) কোহিত-বারুহাস সড়ক থেকে খুদ্রামাঝিরার পশ্চিম পাশে আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(০৭) কোহিত তাড়াশ-বারুহাস পাকা সড়ক থেকে মসজিদ পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎ (০৮) কোহিত আশরাফুল ইসলাম বাচ্চুর বাড়ি থেকে আম্বারিয়া রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎ (০৯) কোহিত জামালের বাড়ি থেকে আম্বারিয়া পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১০) ভাদাশ পশ্চিম পাড়া আমিরুলের বাড়ি থেকে সালামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১১) ভাদাশ কবরস্থান থেকে পূর্ব পাড়া এবাদ আলীর বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১২) ভাদাশ রফিকুল ইসলামের বাড়ি থেকে মোয়াজ্জেমের বাড়ি পর্যন্ত আর সিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১৩) ভাদাশ মোয়াজ্জেম ফকিরের বাড়ি থেকে কালামের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১৪) খুটিগাছা ইসমাইলের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১৫) খুটিগাছা মকসেদ হাসানের বাড়ি থেকে দিলদারের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১৬) খুটিগাছা সওকতের বাড়ি থেকে ইসমাইলের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।
‎(১৭) কাউরাইল হাকিম মেম্বারের বাড়ি থেকে সরমানের বাড়ি পর্যন্ত আরসিসি কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন।

মুন্সিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য এমপি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

মোঃ সুজন বেপারী - প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১:৩৮ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য এমপি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

মুন্সিগঞ্জ-৩ আসনে জাতীয় পালামেন্ট সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কামরুজ্জামান রতন সাহেব।

জাতীয় পালামেন্ট সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, সদর ও গজারিয়া আসনে সবাইকে আসসালামু আলাইকুম জনগণের দোয়ায় আমি এমপি হয়েছি আমার অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ্ সবাইকে নিয়ে যেন কাজ সম্পন্ন করতে পারি। এটি হলো আমার ঈদের প্রতিশ্রুতি এবং এটি আমার প্রতিজ্ঞা।

(সদর ও গজারিয়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, ঈদ মানেই আনন্দের জোয়ার, পারিবারিক মিলনমেলা এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর এক পবিত্র উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মধ্যে ভালোবাসার বন্ধন, উপহার আদান-প্রদান এবং নতুন পোশাকের মাধ্যমে খুশি ভাগাভাগি করে নেয় সকল মুসলমানকে জানাই আন্তরিক ২০২৬ এর শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১:৩৬ পিএম
ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রচাপড়ী দক্ষিণপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী মানুষ, কিশোর-তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দৌড়, লং জাম্প, ব্যালেন্স গেমসহ নানা আয়োজনে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে সংগঠিত করে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সরকার, মহেশপুর কল্যাণ ট্রাস্ট। আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাআলম সরকার, আলম প্রামানিক, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম। তারা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত থেকে খেলাধুলা ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সমিতির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, ক্যাশিয়ার মোঃ মমিন সরকার, সহকারী ক্যাশিয়ার মোঃ বেলাল হোসেন ও মনিরুল ইসলাম, মজনু ফকিরসহ পরিচালনা কমিটির  সদস্য মমিন সরকার ও রাকিব, দুলাল উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন সমিতির সকল সদস্যবৃন্দ এবং সমিতির  প্রবাসে থাকা সকল প্রবাসী সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমবায় সমিতির এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।

স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে এলাকার যুব সমাজ আরও সচেতন ও সংগঠিত হবে, যা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

error: Content is protected !!