বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:৫৮ পিএম | 240 বার পড়া হয়েছে
হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান

হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই মেগাস্টার শাকিব খান, এমনটা শোনা গিয়েছিল আগেই। সামাজিক মাধ্যমেও ভেসে বেরিয়েছে এমন খবর। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।
হলিউডে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে আসিফের হাতে। সেই নির্মাতাই এবার মুখ খুললেন তার আসন্ন সিনেমা ও শাকিব খান প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ। আর সেখানেই অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে।
শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও-এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশী ও আরেকজন হলিউডের। এছাড়াও খলনায়কও থাকবেন হলিউডের এক পরিচিত মুখ।
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু। গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি। সব ঠিক থাকলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান-আসিক আকবরের প্রথম এই হলিউড সিনেমাটি।
এর আগে ‘অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন আসিফ আকবর। এছাড়াও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’অবলম্বনে এমআর–নাইনসহ জনপ্রিয় অনেক সিনেমাও নির্মাণ হয়েছে তার হাতে। এবার দেশের এই সুপাস্টারকে নিয়ে কতটা খেল দেখাতে পারবেন নির্মাতা, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

এসডি সোহেল রানা

শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এসডি সোহেল রানা প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম
শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের টাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ। বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন টাঙ্ক পড়ে ছিল। দুপুর পর্যন্ত টাঙ্কটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে টাঙ্কের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।

জাহিদ হোসেন

মানিক-৪ বরিশালের চরমোনাই ঘাটে ডুবে যায়

জাহিদ হোসেন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম
মানিক-৪ বরিশালের চরমোনাই ঘাটে ডুবে যায়

বরিশালের চরমোনাই ঘাটে বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে রিজার্ভ একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১ই এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ময়দানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া শরীয়তপুরের এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ই মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে চরমোনাইয়ের ঘাটে অবস্থান করছিল। নদীতে পানি কমে যাওয়ার কারনে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এ সময় লঞ্চের ভিতরে কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হয়।

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা কমিটি। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা, উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কৃষিরক্ষার দাবিও জানানো হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি উত্থাপন করা হয়। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় কর্মসূচিতে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাপার রাজশাহী সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. জামাত খান; বাপার রাজশাহীর সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, কলেজশিক্ষক মো. জুয়েল কিবরিয়া, বাপার পবার সভাপতি রহিমা বেগম, রুলফাওর নির্বাহী পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।

error: Content is protected !!