বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

মাছ-মাংস নাগালের বাইরেই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:৫৮ পিএম | 233 বার পড়া হয়েছে
মাছ-মাংস নাগালের বাইরেই

রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ ও মাংসের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। অনেকটা আগের মতোই স্থিতিশীল। দাম নাগালের বাইরে বলে মনে করেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১৬ মে) সকালে বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন চিত্রই জানা গেছে।

ক্রেতারা বলছেন, গত এক সপ্তাহের তুলনায় পেঁপে, কাঁচা লঙ্কা, শসা, লাউ, ঝিঙ্গে, বরবটি, বেগুনসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বাজারে রুই মাছ ২৮০ থেকে ৩২০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি, আর দেশি চাষের পাঙ্গাশ ২০০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে, আর ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা।

ক্রেতারা বলছেন, সবজির দামে কিছুটা স্বস্তি পেলেও মাছ-মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা বাড়ায় সবজির দাম কমেছে, তবে মাছ ও মাংসের বাজারে চাহিদা ও খরচ একই থাকায় দাম স্থিতিশীল রয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সকালে যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, শনিরআখড়ার বিভিন্ন কাঁচাবাজার দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বিক্রেতারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহ বেড়েছে, ফলে দাম কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে।

পেঁপে ২৫-৩০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৩৫-৪০ টাকা), লাউ ৫০-৬০ টাকা প্রতি পিস, বেগুন ৪৫-৫০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৬০ টাকা), ঝিঙ্গে/ঢেঁড়শ: ৫০-৫৫ টাকা প্রতি কেজি, বরবটি ৬০ টাকা প্রতি কেজি, টমেটোর কেজি ৪০-৪৫ টাকা, আলুর দাম ৩০ টাকা প্রতি কেজি (দাম অপরিবর্তিত)।

যাত্রাবাড়ী আড়তের বিক্রেতা হানিফ মিয়া বলেন, সপ্তাহে সরবরাহ ভালো, তাই কিছু সবজি কম দামে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহান্তে আবার দাম বাড়তেও পারে।
মাছ-মাংসে তেমন পরিবর্তন নেই। মাছের বাজারে গেল সপ্তাহের মতোই দাম স্থির রয়েছে।

রুই মাছ: ২৮০-৩২০ টাকা প্রতি কেজি, কাতলা মাছ: ৩৫০-৪০০ টাকা, বিদেশি পাঙ্গাশ: ২০০-২২০ টাকা, তেলাপিয়া/নিলোটিকা: ১৫০-১৮০ টাকা, তবে মুরগির দামে কিছুটা কমেছে।
বর্তমানে ব্রয়লার মুরগি: ১৭০-১৮০ টাকা প্রতি কেজি, সোনালী মুরগি: ৩২০-৩৫০ টাকা, দেশি মুরগি: ৫৫০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাংসের দামে কোনো প্রকার পরিবর্তন না থাকায় নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো বেশ চাপে রয়েছে।

শ্যামপুর কাঁচা বাজার করতে আসা চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, সবজির দামে একটু স্বস্তি পেলেও সপ্তাহের বাজার করতে গিয়ে মাছ-মাংসের দামের জায়গায় এসে আবার দম বন্ধ হয়ে যায়।

অপরদিকে বিক্রেতারা বলছেন, মাংসের উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বেশি হওয়ায় দাম কমানোর সুযোগ কম। এক দোকানদার জানান, আমরা নিজেরা বেশি দামে কিনি, তাই কম দামে বেচা সম্ভব না।

সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও, মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের আয়-ব্যয়ের ওপর বাড়তি চাপ ফেলছে। বাজার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে নিয়মিত মনিটরিং এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!