♥মোসাম্মৎঃ-খাদিজা আক্তার (রউজা)গাজীপুর ♥
রাজার কুমার
কুল জুড়ে আসলো আমার” কোন সে রাজার কুমার!
মা বলিয়া ডাকলে রে তুই” মন ভরে যায় আমার!
কচি দুটি হাতের ছোঁয়া” ভীষণ ভালো লাগে!
বুঝিনাই রে সুখ আনন্দ” মা হবারই আগে!
আমার যত স্বপ্ন আশা” সবই তোকে ঘিরে!
তোকে ছাড়া খোকন সোনা” জীবন অন্ধকারে!
এক পৃথিবী সুখ দিয়েছিস” আমার কোলে এসে!
তোর সকল অবুঝ বায়না” মিটাই ভালোবেসে!
জীবনটা যে সার্থক হলো” ডাকলি যেদিন মা!
আমার কাছে তুই যে সেড়া” তোর হয়না তুলনা!
মমতারই হাত বুলাবো” তোরি সারা গায়!
তুই যে আমার খেলার পুতুল ” সুখের আঙিনায়!
সকল দুঃখ যাই ভুলে যাই “দেখলে রে তোর মুখ!
হাজার ব্যাথা বেদনাতে ” তুই যে আমার সুখ !
তুই যে আমার মানিক সোনা” সাত রাজারই ধন!
ব্যস্ত থাকি সারাটা দিন “রাখতে রে তোর মন!














