বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:৩৬ এএম | 111 বার পড়া হয়েছে
ভাঙ্গুড়ায় মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদ

পাবনার জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার ঘটনায় ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে শরৎ নগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

এ সময়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শরৎনগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন,পাবনায় যারা এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে হত্যার চেষ্টা করেছে, তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। পাবনায় হামলাকারীরা কারা, তা আমরা জাতে চাই। এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন বক্তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,শহিদুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ শরীফ আহমেদসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়ির আঙিনায় শতাধিক নেতাকর্মী রাজনৈতিক আলাপ করছিলেন। হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত বাড়ির ওপর ও নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধরও করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এম জেড মাসুদ

ছাত্রদলের অগ্রগামী ত্যাগী নেতার পক্ষে-বিপক্ষে গুঞ্জন

এম জেড মাসুদ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম
ছাত্রদলের অগ্রগামী ত্যাগী নেতার পক্ষে-বিপক্ষে গুঞ্জন

আসন্ন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেকেই আলোচিত হচ্ছেন। তাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, বিগত আওয়ামী সরকারের আমলের অত্যন্ত ত্যাগী, কারা নির্যাতিত ছাত্রনেতা মোহাম্মদ আবু হান্নান তালুকদার, যিনি ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান করে বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত জুলাই আন্দোলনে মাঠ পর্যায়ে তার নেতৃত্বে সাধারণ ছাত্র-ছাত্রীরা এবং ছাত্রদলের নেতৃবৃন্দ মিরপুর-১০ নাম্বারে আন্দোলন গড়ে তুলেন।জানা যায় তার বুদ্ধি ভিত্তিক সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে তৎকালীন সরকার মেট্রোরেল ধ্বংসের মাস্টারমাইন্ড বানিয়ে তাকে প্রথমে গুম এবং তারপর অমানুষিক নির্যাতন করে তার একটা পা ভেঙে দেয়। বর্তমানে বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দর সাথে কথা বলে জানা যায় ,এই মেধাবী ত্যাগী, কারা- নির্যাতিত, ক্লিন ইমেজের ছাত্র নেতাকে যদি আগামী ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় তাহলে ছাত্রদল একটি নতুন মাত্রা যোগ হবে বলে থাকে নেতারা জানান।

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্

যাত্রাবাড়ীতে ১২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম
যাত্রাবাড়ীতে ১২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকা হতে ১২৯৫ (বারো শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৯০০/- (উনচল্লিশত) টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৮৮,৫০০/- (তিন লক্ষ আটাশি হাজার পাঁচ শত) টাকা প্রায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম দুস মোহাম্মদ (৪৮), পিতা- রাজ্জাক আলী, সাং-রঙ্গী খালি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম
চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম-১৬(বাঁশখালী) এর সাবেক সংসদ সদস্য স্বনামধন্য শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি’র চন্দনপুরাস্থ বাসায় চাঁদার দাবীতে গুলি করে ত্রাস সৃষ্টি করা ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চৌকশ একটি টিম। নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাদের কাছ থেকে একটি এসএমজি ও দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল দুটি বিভিন্ন থানা থেকে লুট করা এবং এসএমজিটি ব্যবহার করা হয়েছিল সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবনে ব্রাশফায়ারের ঘটনায়।
১০ মার্চ(মঙ্গলবার) রাতে সিএমপির দামপাড়া মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওয়াহিদুল হক চৌধুরী।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার করা হয় আবদুল কাউয়ুম চৌধুরী ইমনকে। তিনি আলোচিত ‘এইট মার্ডার’ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
ইমনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চকবাজার থানা পুলিশ তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, পিস্তলটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।
ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে মনির ও সায়েম নামে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়। অপরদিকে সায়েমের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় একটি এসএমজি।
পুলিশের দাবি, গত ২ মার্চ সকালে সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবন লক্ষ্য করে যে ব্রাশফায়ারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, ওই এসএমজিটি সেই ঘটনায় ব্যবহৃত হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার পুলিশের অভিযানের একটি বড় সাফল্য। গ্রেপ্তার হওয়া আসামীদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির নেটওয়ার্ক এবং অস্ত্রের উৎস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

error: Content is protected !!