শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:৫১ পিএম | 119 বার পড়া হয়েছে
টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে শুক্রবারেএই জরিমানা করা হয়েছে।

অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষের হাত থেকে ওইসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে টিকটক।

ডাবলিন থেকে এএফপি জানায়, আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনের (ডিপিসি) তদন্তে উঠে এসেছে, টিকটক আগে অস্বীকার করলেও পরে স্বীকার করেছে যে, ইউরোপীয় ব্যবহারকারীদের কিছু তথ্য চীনে হোস্ট করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহত্তম এই জরিমানার সিদ্ধান্ত আসে।

২০২৩ সালে শিশুদের তথ্য প্রক্রিয়াকরণে ইইউ নিয়ম ভঙ্গের দায়ে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ডিপিসি। ইউরোপে টিকটকের সদরদপ্তর আয়ারল্যান্ডে হওয়ায় এই দেশের নিয়ন্ত্রক সংস্থাই মেটা, গুগল, এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান রেগুলেটরি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।

ডিপিসির উপকমিশনার গ্রাহাম ডয়েল বলেন, ‘চীনে অবস্থানরত কর্মীরা ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্যে দূরবর্তীভাবে প্রবেশ করেছে, সেসব তথ্য ইইউ’র নিশ্চয়তাপ্রাপ্ত নিরাপত্তার সমতুল্য সুরক্ষা পাচ্ছে, তা প্রমাণ, যাচাই ও নিশ্চিত করতে টিকটক ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘টিকটক চীনা সন্ত্রাসবিরোধী ও গোয়েন্দাবিরোধী আইনসহ এমন কিছু আইন স্বীকার করেছে, যেগুলো ইইউ মানদণ্ড থেকে স্পষ্টভাবে বিচ্যুত এবং এসব আইনের মাধ্যমে চীনা কর্তৃপক্ষ ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চেয়ে বসতে পাওে, এ সম্ভাবনাকেও আমলে নেয়নি তারা।’

টিকটকের ইউরোপীয় প্রতিনিধি ক্রিস্টিন গ্রাহন বলেন, ‘চীনা কর্তৃপক্ষ ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চায়নি এবং আমরা কোনো তথ্য দেইওনি। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আপিল করব।’

ডিপিসির মতে, সাধারণ তথ্য সুরক্ষা বিধিমালা (জিডিপিআর) অনুযায়ী ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের মাধ্যমে আইন লঙ্ঘন করেছে টিকটক।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহারকারীদের জানায়নি যে, তাদের তথ্য চীনে পাঠানো হচ্ছে বা চীন থেকে এসব তথ্যে প্রবেশ সম্ভব, এই স্বচ্ছতার অভাবে ৪৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত জরিমানা করা হয়েছে।

ডিপিসির সিদ্ধান্ত অনুযায়ী, টিকটককে আগামী ছয় মাসের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম ইউরোপীয় আইন অনুসারে সংশোধন করতে হবে, নইলে চীনে তথ্য সরানো স্থগিত করা হবে।

এই জরিমানা যুক্তরাষ্ট্রেও টিকটকের ওপর চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালে মার্কিন কংগ্রেস টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে দেশটির বাজারে ব্যবসা চালাতে চাইলে মালিকানা ছেড়ে দিতে আইন পাস করে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দফায় সময় বাড়িয়ে আগামী ১৯ জুন পর্যন্ত প্ল্যাটফর্মটি বিক্রির সময়সীমা নির্ধারণ করেছেন।

এছাড়া, ভুল তথ্য, সহিংস বা অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ এবং অস্বচ্ছ অ্যালগরিদম ব্যবহারের কারণেও একাধিক দেশে টিকটক নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান, নেপাল এবং ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়ায় বিভিন্ন সময় প্ল্যাটফর্মটি নিষিদ্ধ ছিল।

তবে টিকটক বলছে, তারা ইউরোপে ১২ বিলিয়ন ইউরো বিনিয়োগে ‘ক্লোভার প্রকল্প’ চালু করেছে এবং ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য সাধারণত নরওয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে সংরক্ষণ করে থাকে।

তবে ২০২১ সালে ডিপিসির তদন্ত শুরুর পর চলতি বছরের এপ্রিলেই টিকটক জানায় যে, কিছু ইউরোপীয় তথ্য চীনে সংরক্ষিত ছিল, যা পরে মুছে ফেলা হয়েছে- এটি প্রতিষ্ঠানটির পূর্ববর্তী দাবির পরিপন্থী।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!