শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফেনীর সমস্যা নিয়ে জেলা প্রশাসক কে স্মারক লিপি দিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৭ পিএম | 325 বার পড়া হয়েছে
ফেনীর সমস্যা নিয়ে জেলা প্রশাসক কে স্মারক লিপি দিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

ফেনীতে প্রস্তাবিত”চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল” স্থাপন,মেডিকেল কলেজ প্রতিষ্ঠা,মুসাপুর ক্লোজার পুর্ন:নির্মাণ,বল্লামুখা বেড়িবাঁধ দ্রুত নির্মাণ,লালপুলে আন্ডারপাস অথবা ফ্লাইওভার ব্রীজ নির্মাণ এবং রেলগেইট ক্রসিং এ ফ্লাইওভার নির্মাণের বিষয়ে অদ্য রবিবার বিকেলে ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছে ফেনীর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।এই সময় তারা জেলা প্রশাসককে জানান বাংলাদেশের উল্লেখযোগ্য রেমিটেন্স সমৃদ্ধ,সম্ভাবনাময় ও আন্তঃসংযোগ জেলা হিসেবে ফেনী একটি পরিচিত নাম।শমসের গাজী,জহির রায়হান,ভাষা শহীদ সালাম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনী।দেশের সর্ববৃহৎ শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে ফেনী জেলার সোনাগাজী উপজেলা লাগোয়া।ফেনী জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্বেও বহুবিধ সমস্যায় জর্জরিত এই জেলাটি।জনগনের মৌলিক অধিকার চিকিৎসা সেবা।দেশের অধিকাংশ জেলায় মেডিকেল কলেজ থাকলেও ফেনীতে কোন মেডিকেল কলেজ নেই।নেই উচ্চ শিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা কারিগরি বিশ্ববিদ্যালয়।মুসাপুর ক্লোজার ভেঙ্গে ফেনী ও নোয়াখালী ২টি জেলার মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে।ফেনীর পরশুরাম সীমান্তে বল্লামুখা বাঁধ ভেঙ্গে ২০২৪ সালের আগস্ট মাসে ইতিহাসের ভয়াবহ বন্যায় ফেনী,কুমিল্লা,নোয়াখালী ও চট্টগ্রাম জেলার লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।প্রাণহানি ঘটেছে অসংখ্য মানুষের।ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লালপুল ক্রসিং দিয়ে ফেনী সদর উপজেলা,সোনাগাজী উপজেলা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষের যাতায়াত।এখানে আন্ডারপাস বা ফ্লাইওভার ব্রীজ না থাকায় প্রায় প্রতিদিন প্রাণহানি ঘটছে।ফেনী শহরের গুদাম কোয়টার এলাকায় ঢাকা চট্টগ্রাম রেল ক্রসিং এ প্রতিদিন আটকে পড়ে থাকে শতশত রোগী, স্কুল কলেজের হাজার ছাত্র-ছাত্রী ও পথচারী। অনেক রোগী রাস্তার উপর মৃত্যুকোলে ঢলে পড়ে।এইসব সমস্যার সমাধান ও দাবী আদায়ের লক্ষ্যে ফেনী জেলার সকল শ্রেনী পেশার মানুষ মিছিল,মিটিং ও মানববন্ধন কর্মসূচী পালন করার পরও ফেনীবাসী আজও কোন সমাধান পায়নি।২৪ এর গনঅভ্যুত্থানে ঢাকার বাহিরে ফেনীতে ছাত্র-জনতা ঐতিহাসিক ভূমিকা রেখেছে, এখানে ০৪ আগষ্ট ১১টি তাজা প্রাণ ঝরে পড়ে এবং আহত হয় সহস্রাধিক তরুণ ছাত্র জনতা।এমতাবস্থায় ফেনী জেলা ও ফেনী জেলার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত প্রায় পঞ্চাশ লক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আরো প্রায় এককোটি গণমানুষের স্বাস্থ্য সেবায় ফেনীতে প্রস্তাবিত ১টি চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপন,১টি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অথবা ফেনী সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর,উচ্চ শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,মুসাপুর ও বল্লামুখা পয়েন্টে টেকসই ক্লোজার ও বেড়িবাঁধ নির্মাণ, লালপুলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ক্রসিং এ আন্ডারপাস অথবা ফ্লাইওভার ব্রীজ নির্মাণ,ফেনী শহরের গুদাম কোয়াটার রেলক্রসিং এ ফ্লাইওভার ব্রীজ নির্মাণ করে ফেনী জেলার গণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষন ও জীবনমরণ সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।এই সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,মোঃএয়াকুব নবী,গাজী হাবিব উল্লাহ মানিক,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূইয়া,হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক,এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক,জাতীয় নাগরিক পার্টি,এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ প্রমুখ।

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট)

তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি,আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদুর রহমান চৌধুরী।

৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউর রহমান বুধু’র সভাপতিত্বে ও সেক্রেটারি জামিল আহমদ’র পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর,আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদ আহমদ,ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সেক্রেটারি জালাল আহমদ,বুরুঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল চৌধুরী,তাজপুর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম ও জুবায়ের আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইটি সম্পাদক জিয়াউর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ,৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আজেফর আলী,শাহ মোঃ আল আমিন,৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম হামিদী,৭নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক জিলু মিয়া,প্রচার সম্পাদক সুবেল আহমদ,ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল,ছাত্রশিবির নেতা সামসুদ্দিন তারেক,জামায়াত নেতা নজির আহমদ,নুরুল ইসলাম,আলাল মিয়া,আক্তার মিয়া,শাহ খালিছ,শ্রমিক নেতা মুজিবুর রহমান,হাবীব হোসেন,রুবেল আহমদ প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান বক্তারা।

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৩ মার্চ) বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি।
‎ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক।
‎এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং শক্ত হাতে মাদক দমন করা হবে।
‎তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

error: Content is protected !!