শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রংপুরের ভাগ্যে জোটেনি বিশেষ ট্রেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪৭ পিএম | 157 বার পড়া হয়েছে
রংপুরের ভাগ্যে জোটেনি বিশেষ ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবার জন্য ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।
তবে বৈষম্যহীন বাংলাদেশে এবারে ও রংপুরের মানুষ এ বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছে না। তাই বিভাগীয় জেলার মানুষের ভরসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি। ইতোমধ্যে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার।
সোমবার (২৪ মার্চ) থেকে ঈদের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করবে।
ঈদের জন্য বিশেষ ট্রেনগুলো চলাচল করবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ,ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ,গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত। সেইসঙ্গে পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। এদিকে অন্যান্য অঞ্চলের জন্য ঈদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেও রংপুরের জন্য বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। অতীতে প্রতিক্ষেত্রেই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশেও উপেক্ষিত হলো রংপুর।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, একতা,দ্রুতযান, দোলনচাঁপা, করতোয়া ও বাংলাবান্ধা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। প্রতিদিন এসব ট্রেনে ৯ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। যাত্রীর তুলনায় যা অপ্রতুল। যার কারণে এসব ট্রেনের যাতায়াতে টিকিট পাওয়া যায় না খুব সহজে।
প্রায় সময় টিকিট না পেয়ে অন্য বাহনে যাতায়াত করতে হয়।বিশেষ ট্রেনের বরাদ্দে অন্যান্য বছরে বঞ্চিত হলেও এ অঞ্চলের মানুষ আশা করেছিল এবার ঈদে হয়ত রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন পড়বে। বিগত দিনের মতো এবারও রংপুরকে বঞ্চিত করা হয়েছে বিশেষ ট্রেনের বরাদ্দের ক্ষেত্রে। যার কারণে ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রংপুর থেকে ট্রেনে নিয়মিত যাতায়াতকারী আতাউল হক জানান,বরাবরই রংপুরের মানুষ অবহেলিত, বঞ্চিত। সেই ধারাবাহিকতায় কয়েক বছর থেকে ঈদের সময় ট্রেনের যাতায়াত থেকেও বঞ্চিত হচ্ছে। ঈদে সড়কপথে প্রচুর চাপ থাকায় অতিরিক্ত সময় লাগার কারণে মানুষ ট্রেনে চলাচল করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ ক্ষেত্রে বিশেষ ট্রেনের বিষয়ে রংপুরকে বারবার বঞ্চিত করা হচ্ছে যা সত্যিই দুঃখজনক।
রহিমা নামের এক নারী যাত্রী বলেন, সারাদেশের রেল লাইনের উন্নতি হলেও রংপুরের কোন উন্নতি নাই। দেশের সব অঞ্চল ঈদের সময় বিশেষ ট্রেন বরাদ্দ পেলেও রংপুর কয়েক বছর থেকে পাচ্ছে না। কেন পাচ্ছে না, এটা নিয়ে উপরমহলের কোনো মাথা ব্যথা নাই। এগুলো বৈষম্য আর কবে নিরসন হবে। এ বিষয়ে রংপুর রেলস্টেশনের সিনিয়র সুপার শংকর গাঙ্গুলি বলেন, যাত্রীর চাপ কমাতে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। সেখানে রংপুরের জন্য কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা নেই। তবে ‘রংপুরের জন্য বিশেষ ট্রেনের কোনো ব্যবস্থা না থাকলেও রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরের ওপর দিয়ে চলাচল করে। এ ছাড়া পার্বতীপুর ও কাউনিয়া হয়ে কয়েকটি ট্রেন ঢাকায় যাতায়াত করে।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!