বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়

সৈয়দপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৩ পিএম | 119 বার পড়া হয়েছে
সৈয়দপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাতীয়শিক্ষাক্রমও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)-এর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি শহরের জি আর পি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির! আল্লাহু আকবর!’, ‘নারায়ে রিসালাত! ইয়্যা রাসুলুল্লাহ (দ.)’, ‘ইসলামের অপমান সইবে না রে মুসলমান’ স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে তোলে।

সমাবেশেসভাপতিত্বকরেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আজহার সুলতান রিজভী। বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম-উলামাগণ, যার মধ্যে ছিলেন মাওলানা গোলাম কাদের আশরাফী, শরিফুদ্দিন খান (সভাপতি, পৌর জামাতে ইসলামি), মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মুহতাসিম বিল্লাহ, মুফতি হামিদ জামাল কাদেরী, মাওলানা শাহিদ রেজা রিজভী। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তারিক আজিজ (আহ্বায়ক, জেলা যুবদল), পারভেজ আলম (সদস্য সচিব, জেলা যুবদল), এরশাদ হোসেন (সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল) অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুদ্দীন আশরাফী,ফারুক এমাদি খালিদ আজম আশরাফী,হায়দার আলী হায়দার এমাদি প্রমুখ।

একর্মসূচিতেবিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক ও সুফিবাদী সংগঠন থেকে উপস্থিত ছিলেন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, আঞ্জুমান এ আশরাফিয়া, আঞ্জুমান এ গাউসিয়া, সারকারে কাঁলা ফাউন্ডেশন, ইয়ুথ ফাউন্ডেশনসহ আরও অনেকে।

জুমারনামাজেরপর শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে মিছিলে যোগ দেন। মুহূর্তেই শহরের বাতাস গর্জে ওঠে ধর্মীয় স্লোগানে। ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “ইসলামের অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারাসরকারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যারা ইসলামকে অবমাননা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামদ্রোহী শক্তিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যদি দোষীদের শাস্তি না দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

সৈয়দআসিফ আশরাফীর সঞ্চালনায় সমাবেশ শেষে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও ইসলামি মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই প্রতিবাদসমাবেশ কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থানে। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!