বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আনোয়ারুল কবির বাবলু

নীলাঞ্জনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৩২ এএম | 268 বার পড়া হয়েছে
নীলাঞ্জনা

ওগো নীল নয়না নীলাঞ্জনা
নীল আকাশের নীচে সাদা পাহাড়ের উজ্জ্বল হাসি
ইতিহাসের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে পাশাপাশি।
মাঝখানে তার নীল জল রাশি
হাজার দর্শকের ভিরে নীল জলে সাঁতার কাটে
অষ্টাদশী প্রেমিক যোগল।
হাত ধরে ছোটে চলে উঁচু নিচু পাহাড়ের ঢালে
নরম হাতের স্পর্শে শিহরিত হয় দুজনের কোমল হৃদয়।
দর্শক জনতা, নর নারী, আবালবৃদ্ধবনিতা
উৎসবে মেতে উঠে নানা আয়োজনে
নাচে গানে ভরপুর পাহারের পাদদেশে
কম্মিন কালের সুখের আশায়
সং সাঁজে প্রয়োজনে অপ্রয়োজনে।
সারাদিন ভরি কত লোক আসে
গোধূলি বেলায় ক্লান্ত মনে ফিরে যায় আপন নীড়ে।
রাতের আঁধারে সঙ্গীহীন পড়ে থাকে
নীল জলের নীলাঞ্জনা
পাশে নির্বাক দাঁড়িয়ে আছে বেদনার পাহাড়।
কেউ রাখেনা তাদের খবর,
পাহাড়ের কান্নার জলে তৈরি ঝর্ণা
এই ঝর্ণার নীল জলে দাঁড়িয়ে
ভালোবাসার সূচনা করে।
অথচ কেউ জানেনা নীলাঞ্জনার কান্নার জলে
এই নীল সাগরের জন্ম।

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারতীয় মাদকসহ আটক ১

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
শিবগঞ্জে ভারতীয় মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক সহ একজনকে আটক করা হয়েছে। ১১ মার্চ গভীর রাতে এ অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে , মোঃ আলীম (৩২) কে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। অপর অভিযানে চকপাড়া বিওপি’র একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা)

বিনোদপুরে অঙ্গাত কুকুরের আতঙ্ক

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম
বিনোদপুরে অঙ্গাত কুকুরের আতঙ্ক

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর বি.কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় একটি অঙ্গাত কুকুরের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাজারের ব্যবসায়ী ও কোমলমতি শিক্ষার্থীরা।

প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরটি বাজার ও স্কুলের আশপাশে ঘোরাফেরা করছে। ইতোমধ্যে কয়েকজনকে কামড়ানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমেন বলেন,
“কুকুরটা হঠাৎ করেই মানুষকে তেড়ে আসে। কয়েকজনকে কামড়ানোর ঘটনাও শুনেছি। স্কুলের ছোট ছোট বাচ্চারা খুব ভয়ে থাকে।”

ভুক্তভোগী স্কুল মার্কেটের দোকানদার আরব আলী বলেন,
“প্রতিদিন বাজারে অনেক লোকজনের যাতায়াত থাকে। কুকুরটার কারণে সবাই আতঙ্কে থাকে। দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

‎বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

মোংলায় কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

‎বাগেরহাট জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম
মোংলায় কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

‎মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্য বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

‎বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যুসনদ সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‎মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

error: Content is protected !!