মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

নওগাঁ জামাতি ইসলামী উদ্যোগে ২৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:১৯ পিএম | 126 বার পড়া হয়েছে
নওগাঁ জামাতি ইসলামী উদ্যোগে ২৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ২৫০ পরিবারে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জামায়াতের জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনের সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব। এসময় নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আ স ম সায়েম, উপজেলা নায়েবে আমির ক্বারি মাওলানা আজিজুর রহমান মাহমুদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সেক্রেটারি আব্দুস সাত্তার, অফিস সেক্রেটারি মুসতফা খালিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ অন্যরা।

ঘাতক ট্রাক চালক গ্রেফতার

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত

মোঃ হামিদুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩, রংপুর।

জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেল চালক মোঃ নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে ১৪ জানুয়ারি ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

আজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৭-২০২৮) ঢাকার লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন মৃধা তিনি নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতিরও সভাপতির গুর দ্বায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হওয়ায় সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবসহ সারাদেশ থেকে আগত সম্মানিত কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় সারোয়ার হোসেন মৃধা মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

“জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ এএম
“জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন।

এম. এ. আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার :-

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়—এটি সমাজের দর্পণ, ন্যায়ের কণ্ঠস্বর এবং সত্যের আলোকবর্তিকা। একটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থান মূলত নির্ভর করে তার সম্পাদকীয় নেতৃত্বের ওপর। সেই দিক থেকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান এবং সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তাঁদের প্রজ্ঞা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

একটি সংবাদমাধ্যমের প্রাণকেন্দ্রে অবস্থান করেন সম্পাদক। তাঁর চিন্তা, নীতি ও দিকনির্দেশনাই নির্ধারণ করে সংবাদপত্রের আদর্শিক অবস্থান এবং পেশাগত মান। সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ পরিবেশনে সঠিক পথনির্দেশনা প্রদান করছেন। সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি—এটাই তাঁর নেতৃত্বের সবচেয়ে উজ্জ্বল দিক। জাতি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য।

তাঁর নেতৃত্বে জাতীয় দৈনিক মাতৃজগত সাহসিকতা ও সততার সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়ে পত্রিকাটি গণমানুষের আস্থা অর্জন করেছে। সম্পাদক হিসেবে তাঁর নৈতিক দৃঢ়তা শুধু সংবাদ প্রকাশেই নয়, একটি আদর্শিক সাংবাদিকতার সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সবসময় সহকর্মীদের উৎসাহিত করেন সত্যের পক্ষে অবিচল থাকতে এবং মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে।

অন্যদিকে, একটি সংবাদপত্রের সার্বিক কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে সিনিয়র সহ-সম্পাদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন মোঃ মাহিদুল হাসান সরকার। তাঁর সৃজনশীল পরিকল্পনা, আধুনিক চিন্তাধারা এবং নিরলস পরিশ্রম সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করে তুলেছে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা ও প্রকাশনা—প্রতিটি ধাপেই তাঁর পেশাদারিত্বের ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান।

সহকর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে একটি সুসংগঠিত ও কার্যকর টিম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কর্মপরিবেশকে ইতিবাচক ও সৃজনশীল রাখতে তিনি সবসময় আন্তরিক। নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে তাঁর দিকনির্দেশনা এবং পরামর্শ বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। তাঁর নেতৃত্বে সংবাদ পরিবেশনায় এসেছে গতি, শৈল্পিকতা ও আধুনিকতার সংযোজন, যা পত্রিকার মান ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি করেছে।

সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের সম্মিলিত প্রজ্ঞা, নৈতিক অবস্থান ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের ফলেই জাতীয় দৈনিক মাতৃজগত আজ গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সত্য প্রকাশে দৃঢ় অঙ্গীকার, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাঁদের নেতৃত্বকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে। তাঁদের হাত ধরেই পত্রিকাটি কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

সাংবাদিকতার মূল লক্ষ্য হলো মানুষের কথা বলা, সমাজের সমস্যাগুলো তুলে ধরা এবং ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়া। এই আদর্শকে ধারণ করে সম্পাদক খান সেলিম রহমান এবং সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার যে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে অনুসরণীয় ও অনুকরণীয়।

আমরা তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য কামনা করছি। তাঁদের প্রজ্ঞাময় নেতৃত্বে জাতীয় দৈনিক মাতৃজগত ভবিষ্যতেও ন্যায়, সত্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। তাঁদের হাত ধরেই এই সংবাদমাধ্যম আরও সমৃদ্ধ হবে, আরও উজ্জ্বল হবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে একটি অনন্য উচ্চতায় পৌঁছাবে—এই বিশ্বাস আমাদের দৃঢ়।