সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বিএনপির নেতার পারিবারিক উদ্যোগে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম | 110 বার পড়া হয়েছে
বিএনপির নেতার পারিবারিক উদ্যোগে কম্বল বিতরণ

নাটোরের লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি পারিবারিক উদ্যোগে ২০০ জন অসহায় দরিদ্র শীতার্থ ফ্যামিলির মাঝে কম্বল বিতরণ করেন।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে তার নিজ বাড়িতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতার ছোট ভাই আলহাজ্ব হুমায়ুন কবীর, ইউপি সদস্য এমদাদুল হক টিক্কা, সাইদুর রহমান, রকি, ছিয়াম সহ আরো অনেকেই।
এই সময়ে রবিউল ইসলাম রবি বলেন, এই বালিতিতা গ্রামে অনেক অসহায় ও দরিদ্র মানুষ বসবাস করে তাই আমার আমার পরিবারের সামান্য প্রচেষ্টায় এই আয়োজন করা হয় ভবিষ্যতের সুযোগ পেলে আরো অনেকের জন্য অনেক কিছু ব্যবস্থা করবো।

মোঃ সবুজ খান

মির্জাপুরে সাঈদকে ভাইস চেয়ারম্যান পদে আপামর জনসাধারণ দেখতে চায়

মোঃ সবুজ খান প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
মির্জাপুরে সাঈদকে ভাইস চেয়ারম্যান পদে আপামর জনসাধারণ দেখতে চায়

মোঃ শরিফুজ্জামান খান সাঈদ শহীদ জিয়ার দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের, সৎ, কর্মঠ, মেধাবী, দক্ষ, বিচক্ষণ, নম্র-ভদ্র একজন নিঃস্বার্থ কর্মী। স্কুল জীবন থেকেই তার রাজনীতির হাতেখড়ি।
তিনি শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির আদর্শবান কর্মী ছিলেন।
মির্জাপুর কলেজের অগনিত শিক্ষার্থীর বেতন মৌকুফ, কলেজে ভর্তি ও পরিক্ষার ফর্ম পুরনে ছাড়, যাতায়াত, চিকিৎসা ইত্যাদি বিবিধ বিষয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে সর্বসময় থেকেছেন। ছাত্র রাজনীতির সময় সে মির্জাপুর কলেজ ছাত্রদলের সদস্য ও মির্জাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্রাবস্থায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তার বড় ভাই বুয়েটের মেধাবী ছাত্রদল কর্মী প্রকৌশলী আসাদুর রহমান খান সাদ এর পরামর্শে দক্ষিণ মির্জাপুরে সর্বপ্রথম কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে ব্যপকভাবে সমাদৃত হন।
ছাত্র রাজনীতির সাফল্যের জন্যই ছাত্র রাজনীতির পাশাপাশি সবচাইতে কম বয়সে বিপুল ভোটে উয়ার্শী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন।
ছাত্রাবস্থায় পৃত্রিবিয়োগ ও বড় ভাইয়ের অনুপস্থিতিতে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করলেও নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সর্বদাই সম্পৃক্ত ছিলেন।
যার ফলে দুঃসময়ে মির্জাপুর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও সম্মানিত সদস্যের দ্বায়িত্বও পালন করেন। এছাড়াও উয়ার্শী ইউনিয়ন বিএনপি’র ক্রান্তিকালে পুনরায় ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়কের (ভারপ্রাপ্ত আহ্বায়ক) দ্বিতীয় পালন করেন।
সুদীর্ঘ ফ্যাসিবাদের করাল গ্রাসে সর্বশ্য বিসর্জন দিলেও শহীদ জিয়ার আদর্শ হতে বিন্দু পরিমাণ পিছুপা হননি তিনি। এমনকি তার দুঃসময়ে স্থানীয় বিএনপি নেতৃত্ব তার থেকে মুখ ফিরিয়ে নিলেও তিনি আদর্শ চ্যুতি হননি। বরং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পদধারী সকাল নেতৃত্ব যখন দ্বায়িত্ব পালন করেননি, তখন তাকে স্বেচ্ছায় উয়ার্শী ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দ্বায়িত্ব কাঁধে নিয়ে, সাধারণ কর্মী সমর্থকদের সাথে নিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে দ্বায়িত্ব পালন করতে দেখা যায়। হামলা-মামলা, লাঞ্ছনা-বঞ্চনার স্বীকার হয়েও শত প্রতিকূলতার মাঝেও শেষ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেছেন।
ফ্যাসিবাদের পতনের পর ছাত্র জনতার আত্ম-ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কে আদর্শের পথে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, সাধারণ জনগণের বিপুল সমর্থনে নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে পরিবর্তনের রাজনীতির আহ্বান জানিয়েছেন, তা থেকে মির্জাপুর উপজেলা অনেকাংশে পিছিয়ে।
এ অবস্থা থেকে উত্তরণের মানসেই মির্জাপুর উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি’র আদর্শবান নেতা-কর্মী-সমর্থকবৃন্দ মোঃ শরিফুজ্জামান খান সাঈদ কে আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ।
সকলের দোয়া, সমর্থন, ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় শহীদ জিয়ার আদর্শ, দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুঞ্জয়ী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ ।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ আল-ফোরকান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসছেন।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, গণমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এটি তার জন্য নতুন দায়িত্ব হলেও এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন পাননি বলে জানান তিনি।
ড. মোহাম্মদ আল-ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে তেলবীজের গুণগত মান উন্নয়ন বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ভিজিটিং প্রফেসর ও গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালে তার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে বিভাগে প্রতিষ্ঠিত হয়েছে ফাংশনাল জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি (FGPL) এবং আধুনিক সুবিধাসম্পন্ন স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউস। এখানে ডিএনএ সিকোয়েন্সার, আরটি-পিসিআর, জিন পালসারসহ অত্যাধুনিক গবেষণা যন্ত্রপাতি রয়েছে।
২০১৯ থেকে ২০২২ সালের করোনা মহামারির সময় তিনি কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তার ৩১ বছরের শিক্ষকতা ও গবেষণা জীবনে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫১টি। তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জার্নাল অব বায়োলজিক্যাল সায়েন্সেস-এর প্রধান সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তিনি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ৫০টিরও বেশি গবেষণা অনুদান লাভ করেছেন। এছাড়া তিনি ৩৯ জন এমএস শিক্ষার্থী, সাতজন এম.ফিল গবেষক এবং একজন পোস্টডক্টরাল গবেষকের গবেষণা তত্ত্বাবধান করেছেন।
এছাড়া তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন শাহাদাত হোসেন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৮ পিএম
সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন শাহাদাত হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার মুহতামিম ও প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বাদ জোহর সেনবাগ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মিফতাউল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলার বিভিন্ন হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন মোঃ শাহাদাত হোসেন। তিনি উপস্থিত মাদ্রাসা প্রতিনিধিদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় লায়ন শাহাদাত হোসেন বলেন, সমাজের আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধ রক্ষা ও সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাশে দাঁড়ানো এবং আনন্দের উৎসব ঈদের সময় সামান্য উপহার প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সেনবাগের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলেম সমাজের কল্যাণে তার এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

error: Content is protected !!