শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

লাখো বিড়ালের শহর

‘ক্যাটসতাম্বুল’ কেন এত বিখ্যাত?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পিএম | 40 বার পড়া হয়েছে
‘ক্যাটসতাম্বুল’ কেন এত বিখ্যাত?

বিশ্বের অন্যতম ব্যতিক্রমী শহর Istanbul—যাকে অনেকেই ভালোবেসে বলে “Cats-tanbul” (ক্যাটসতাম্বুল)! 🐾
এখানে শুধু মানুষই নয়, বিড়ালেরাও শহরের সম্মানিত বাসিন্দা। কিন্তু প্রশ্ন হলো—কেন এই শহরে বিড়ালেরা পায় মানুষের মতো মর্যাদা? 🤔
🕌 ১. ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য
ইসলামে প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতির কথা বলা হয়েছে। বিশেষ করে বিড়ালকে পবিত্র ও পরিচ্ছন্ন প্রাণী হিসেবে ধরা হয়। 🕊️
এই বিশ্বাসের প্রভাবেই তুরস্কে মানুষ বিড়ালকে যত্ন ও সম্মান দিয়ে থাকে।
🏙️ ২. শহরের সংস্কৃতির অংশ
ইস্তানবুলে বিড়াল শুধু পোষা প্রাণী নয়—
👉 তারা রাস্তাঘাট, ক্যাফে, দোকান, এমনকি মসজিদেও অবাধে ঘুরে বেড়ায়!
👉 দোকানদাররা তাদের খাবার দেয়, ঘুমানোর জায়গা বানিয়ে দেয় 🐈‍⬛
❤️ ৩. মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধ
এখানকার মানুষ বিড়ালদের “স্ট্রে” বলে না, বরং “কমিউনিটি ক্যাট” হিসেবে দেখে।
✔️ নিয়মিত খাবার দেওয়া
✔️ চিকিৎসার ব্যবস্থা
✔️ ঠান্ডা-গরমে আশ্রয় দেওয়া
এই সবই করে সাধারণ মানুষই! 💖
🐾 ৪. ইতিহাসের ছোঁয়া
অতীতে জাহাজে ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বিড়াল রাখা হতো 🚢
ইস্তানবুল ছিল গুরুত্বপূর্ণ বন্দর শহর, তাই বিড়ালের সংখ্যা ধীরে ধীরে বাড়ে এবং তারা শহরের অংশ হয়ে যায়।
🎬 ৫. বিশ্বজুড়ে জনপ্রিয়তা
ইস্তানবুলের বিড়ালদের নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত ডকুমেন্টারি “Kedi” 🎥
যা বিশ্ববাসীকে দেখিয়েছে—একটি শহর কীভাবে প্রাণীদের সাথে সহাবস্থান করতে পারে।
🌟 উপসংহার
ইস্তানবুল আমাদের শেখায়—
👉 মানুষ ও প্রাণী একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারে
👉 একটু ভালোবাসা দিলেই পৃথিবী হয়ে উঠতে পারে আরও মানবিক 🌍💕
🐱 আপনি কি জানেন?
ইস্তানবুলে অনেক বিড়ালের নিজস্ব নাম ও পরিচয় আছে, এবং স্থানীয়রা তাদের চেনে! 😍

সৌদি আরব দাম্মাম জুবায়েল প্রবাসী আশরাফ আলী মৃত্যু।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ এএম
সৌদি আরব দাম্মাম জুবায়েল প্রবাসী আশরাফ আলী মৃত্যু।

সৌদি আরব দাম্মাম সিটি জুবায়েল প্রবাসী নাম – আশরাফ আলী

পিতা মৃত রশিদ মাতব্বর
মাতা মৃত ফরিদা বেগম
গ্রাম চরপাল্লা
ডাকঘর আব্দুল্লাহবাদ
থানা ভাংগা
জেলা ফরিদপুর
সৌদি আরবের জুবায়েল শহরে ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন ও পড়ে আবদুল্লাহ আজিজ হাসপাতালে নিবার পথে আশরাফ আলী ইন্তেকাল করেন।
( ইন্না-লিল্লাহ ওয়ান্না লিল্লাহির রাজিউন )
মৃত কালে ওনার বয়স হয়েছিল ৩৫ বছর । আশরাফ আলী ১ মেয়ের জনক ছিলেন । গতকাল সকালে নিয়মিত ডিউটি তে গিয়েছিল এবং দুপুরের পরেই ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সাথে সাথে ওনার সহকর্মীরা এম্বুলেন্স এ কল দিয়ে ওনাকে জুবায়েল আব্দুল্লাহ আজিজিয়া হসপিটাল পাঠায়। কিন্তু হসপিটাল নেওয়ার পর ডাঃ ওনাকে মৃত ঘোষণা করেন। এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুরোধ জানাছি যে লাশ দেশে ফিরে নেন আশরাফ আলী।

নিরাপদ সড়ক আন্দোলন, খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

জাহিদ হোসেন,খুলনা প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২৮ এএম
নিরাপদ সড়ক আন্দোলন, খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

খুলনা নগরের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কর্মসূচির আওতায় ছিল নিরাপদ সড়ক ও জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা এবং সার্টিফিকেট বিতরণ।
সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ইনজাম হক রামিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব রায়হান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হৃদয়। সভাপতিত্ব করেন খুলনা জেলার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রতিনিধি ও যশোর জেলা আহ্বায়ক জনাব মাহমুদুল হাসান, ঝিনাইদহ জেলা আহ্বায়ক শফিকুল ইসলাম সোয়াত, জনাব মিলন শেখ, মেহেদী হাসান, আশরাফ হোসেন রকি, রবিউল ইসলাম মল্লিক, জুবায়েদ শেখ সম্রাট, এসএম মাশরাফি, মির্জা মুজাহিদ, ফাতেমা সুলতানা ভাবনা, শান্তা ও নড়াইল মাগুরা সাতক্ষীরা বাগেরহাট জেলার নেতৃবৃন্দ। বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের দায়িত্ব ছিল খুলনা জেলার নেতৃবৃন্দরা। কর্মসূচি সফল ও সার্থক করতে নিরলস পরিশ্রম কারী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে ক্রেস্ট, সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।

দিঘলিয়ার উপজেলার আতাই নদীর লস্করপুর ঘাটে ভেসে ওঠে লাশ, ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২৬ এএম
দিঘলিয়ার উপজেলার আতাই নদীর লস্করপুর ঘাটে ভেসে ওঠে লাশ, ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ

 

খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে নিখোঁজের তিন দিন পর কালু (৩৫) নামে এক ট্রলারচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ই এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে আতাই নদীর লস্করপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহআলম মোল্লা কালু দিঘলিয়া উপজেলার সেনহাটি ৮নাম্বার ওয়ার্ড রেজার মোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রলারচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার বড় মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ছোট ছেলে শিশুর বয়স প্রায় ১০-১২ মাস। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ৭ই মার্চ২৬ (মঙ্গলবার) রাত প্রায় ৯টার দিকে ট্রলার মেরামতের কাজের কথা বলে কালু বাড়ি থেকে বের হন। তিনি তার স্ত্রীকে জানান, ট্রলারটি নদীর ঘাটে তুলে মেরামত করবেন এবং সেজন্য রাতে ট্রলারে থাকবেন বাসায় ফিরবেন না এরপর থেকেই তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বুধবার সকাল ৭টার দিকে ট্রলারের মালিক আব্দুল কাদের জনি কালুর স্ত্রীকে ফোন করে জানান, কালু ট্রলারে আসেননি। এ সময় কালুর স্ত্রী জানান, আগের রাতে তিনি ট্রলারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন এবং আর ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।
নিখোঁজের ঘটনায় কালুর স্ত্রী প্রথমে সেনহাটি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পরবর্তীতে বৃহস্পতিবার দিঘলিয়া থানায় গিয়ে বিস্তারিত অবহিত করেন এবং থানার পরামর্শে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে কালুর স্ত্রী দিঘলিয়া থানায় গেলে কিছুক্ষণ পর থানায় খবর আসে যে আতাই নদীর লস্করপুর ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কালুর বলে শনাক্ত করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে দিঘলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!