মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট বালিকা বিদ্যালয়ে কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট স্বনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি বিদায় এবং নবীন বরন অনুষ্ঠানের নামে কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ধামইরহাট স্বনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৬ সালের এস এস সি শিক্ষার্থীদের বিদ্যায় এবং নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান শেষে কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এস এস সি শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠানে নামে অশ্লীল নৃত্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিদ্যালয় মঞ্চে উচ্চস্বরে গান বাজিয়ে অংগ – ভংগিতে নৃত্য পরিবেশন করিতেছে। এমন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কুরুচিপূর্ণ আয়োজনে সামাজিক ও ধর্মীয় মুলোবোধের চরম ভাবে আঘাত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান কোন ভাবে গ্রহনযোগ্য নয় বলে অভিভাবক ও স্বচেতন মহলের ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনার পিছনে কারন খতিয়ে দেখে ব্যবস্হায় গ্রহণের জন্য কতৃপক্ষের নিকট জোর দাবি জানায়।











