বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:০৬ পিএম | 86 বার পড়া হয়েছে
মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

আজ ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এ ম্যাচে জয় দিয়ে মাহমুদুল্লাহর বিদায়কে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্য ভারতের।

হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টিতে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা।

গোয়ালিয়রে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১২৭ রান করে টাইগাররা। জবাবে ৪৯ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ভারত।

দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং, দু’বিভাগেই ব্যর্থ হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা কাজে লাগাতে পারেনি তাসকিন-মুস্তাফিজরা। বাংলাদেশ বোলারদের উপর তান্ডব চালিয়ে ৯ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।

বোলারদের পর ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১৩৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৮৬ রানের হারে এক ম্যাচ বাকী রেখে সিরিজ হার নিশ্চিত হয় বাংলাদেশের।

প্রথম দুই ম্যাচের মত তৃতীয় ও শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু সিরিজের শেষ ম্যাচে স্পটলাইটে থাকবেন মাহমুদুল্লাহ।

দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিকদের নিজের অবসরের কথা জানিয়েছিলেন মাহমুদুল্লাহ। তিনি বলেছিলেন, ‘এই সিরিজ শেষে টি-টোয়েন্টি থেকে অবসর নিবো।’

সিরিজের প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ৩টি ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন মাহমুদুল্লাহ। বিদায়ী ম্যাচ খেলতে পারলে ১৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে থামবেন তিনি। এখন পর্যন্ত ১৪০ ম্যাচে ৮টি হাফ-সেঞ্চুরিতে ২৪৩৬ রান ও ৪০ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচের রেকর্ডের মালিক মাহমুদুল্লাহ। ২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো তার। ওয়ানডেতে আরও বেশি মনোযোগ দিতেই টি-টোয়েন্টি ছাড়ছেন মাহমুদুল্লাহ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও মাহমুদুল্লাহর। তার অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয় ও ২৬টিতে হেরেছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ।

গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও একাদশে পরিবর্তন এনে বেঞ্চের পরীক্ষা করতে চাইবে টাইগাররা। এক্ষেত্রে জাকের আলির জায়গা একাদশে সুযোগ পেতে পারেন মাহেদি হাসান। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ১ রান করেন জাকের।

প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে ভারত। শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ থেকে রবি বিষ্ণোই, তিলক ভার্মা, জিতেশ শর্মা এবং হরষিত রানাদের সুযোগ দিতে পারে ভারত।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রেকর্ড ভালো না বাংলাদেশের। ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতে হার ও ১টিতে জিতেছে টাইগাররা। ২০১৯ সালের সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয়টি এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

ভারত দল
সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!