শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সাংবাদিককে গালাগালি-হুমকি পরী মণির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:১১ এএম | 213 বার পড়া হয়েছে
সাংবাদিককে গালাগালি-হুমকি পরী মণির

এক নারী সাংবাদিককে মারার হুমকি দিয়ে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরী মণি। পাশাপাশি সেই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করার একটি অডিও রেকর্ডও ফাঁস হয়েছে।

সেই অডিওতে শোনা যায়, অনর্গল গালি দেওয়ার পাশাপাশি ওই নারী সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দিচ্ছেন নায়িকা।

ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট থেকে। নিজের পোষাপ্রাণীর (কুকুর, যার নাম পুটু) প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি লম্বা স্ট্যাটাস দেন পরী। পোস্টে নিজ সন্তান রাজ্যের আগমনের পর তাকে সময় দিতে গিয়ে পুটুর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, সেকথা জানান তিনি। সন্তান আসার পর নিতান্তই পুটুকে আগের মতো সময় দিতে পারছিলেন না অভিনেত্রী। এক পর্যায়ে সন্তানের সাথে পোষাপ্রাণীর বন্ধুত্ব তৈরির চেষ্টার কথাও লেখেন।

সেই স্ট্যাটাস ঘিরে প্রথম সারির একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল, ‘বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছি: পরীমণি’। পরবর্তীতে বিনোদন সাংবাদিক মেহনাজ খান সেই নিউজ কার্ডটি শেয়ার করেন। তবে শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনজেনারেল — আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়’।

এতেই চটে যান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। প্রথমে সাংবাদিক মেহনাজ খানের সেই পোস্টে নিজের ব্যক্তিগত আইডি দিয়ে মন্তব্য করে বলেন, তার শেয়ার করা ক্যাপশনটি তিনি বোঝেন নি। উত্তরে মেহনাজ খান নায়িকাকে বলেন, ‘আপনাকে মিন করে কিছুই লিখিনি। আমি আমার বিষয় এবং আমার সন্তানের পরিস্থিতি নিয়ে লিখেছি।’

পরবর্তীতে দুজনের মধ্যে ফোনে কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেহনাজ বলেন, তিনি বিনোদন সাংবাদিক সবাই তাকে চেনে। তিনি কখনও সন্তান নিয়ে লিখবেন না। বলেন, আপনি (পরীমনি) যেমন আপনার বাচ্চা নিয়ে সচেতন, আমিও আমার বাচ্চা নিয়ে সচেতন।

লম্বা সময় কথার একপর্যায়ে পরীমনিকে বলেন, আপনি রাজ ভাইকে (পরীমনির সাবেক স্বামী) মিন করে লিখেছেন। তখন হাসতে হাসতে পরী তার কথা বলার জন্য দুই মিনিট সময় চান। উত্তরে মেহনাজ সময় দেবেন না জানালে, তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। শুরু করেন অশ্রাব্য ভাষায় গালাগালি।

অপর পাশ থেকে মেহনাজ অবশ্য শান্ত ছিলেন। বিপরীতে পরীমনি নানা অশালীন শব্দ উচ্চারণ করেই যান। পাশাপাশি তাকে দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি কোথায় আছেন, দেখে নিতে এখনই তিনি আসবেন, এমন কথাও উল্লেখ করেন।

ওই বিনোদন সাংবাদিক পরবর্তীতে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ঘটনাটি জানান। অবশ্য, তিনি ফেসবুকে পরীমনির শুধু গালাগালির অংশটুকু প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে প্রকাশ্যে সাংবাদিক মেহনাজ কথা বললেও পরীমনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

এ ঘটনায় অবশ্য মেহনাজ তার সহকর্মীদের পাশে পাচ্ছেন। অনেক সাংবাদিকই ফেসবুকে ঢাকাই সিনেমার একজন নায়িকার এমন অশালীন আচরণের সমালোচনা করে পোস্ট দিয়েছেন। মেহনাজের পাশে থাকার কথাও জানিয়েছেন।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!