চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
হাফেজ মুহাম্মদ শরীফ (আঃ রঃ)–এর বার্ষিক ফাতিহা উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মরহুম হাফেজ মুহাম্মদ শরীফ (আঃ রঃ)–এর বার্ষিক ফাতিহা উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক মিজানুর রহমান। তাঁর আমন্ত্রণে অতিথিরা একসাথে ইফতার করেন এবং মরহুম হাফেজ মুহাম্মদ শরীফ (আঃ রঃ)–এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।














