শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

যে চিটার, সে সবসময়ই চিটার: তমা মির্জা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:২৭ এএম | 94 বার পড়া হয়েছে
যে চিটার, সে সবসময়ই চিটার: তমা মির্জা

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। তার বিপরীতে অভিনেতা ছিলেন আফরান নিশো। সেই ছবিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও এরপর আর কোনো সিনেমার পর্দায় দেখা যায়নি তমা মির্জাকে। তবে তিনি সরব রয়েছেন সামাজিকমাধ্যমে। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি-ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। গত রোববার রাতে সামাজিকমাধ্যম ফেসবুক একটি পোস্ট দেন তমা মির্জা। সেখানে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন- যে চিটার, সে সবসময়ই চিটার। তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচি উল্লেখ করে তমা আরও লিখেছেন- একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে। অভিনেত্রী লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল। তাহলে কী করতে হবে? তমা মজার ছলে বললেন- মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইও না। এদিকে তমার এ পোস্ট দেখে নানান প্রশ্নের জাল বুনেছেন নেটিজেনরা। হঠাৎ কাকে উদ্দেশ করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে। কয়েক দিন আগেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় তমার। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনই স্বীকার করেননি। বরাবরই নিজেদের বন্ধু দাবি করেছেন রাফী ও তমা। তবে দুজনের ঘনিষ্ঠজনদেরই দাবি- রাফী-তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে চিড় ধরেছে। দুজনের মাঝে আর ঘনিষ্ঠতা নেই।

নানা আয়োজনে পালিত হলো সরস্বতী পূজা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম
নানা আয়োজনে পালিত হলো সরস্বতী পূজা

বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতী। শ্বেত-শুভ্র বসনা স্বরসতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। পাবনা জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমসহ বিভিন্ন স্কুল কলেজ, পূজা মন্ডপ এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকস্থানে দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয়।

জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম
জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আজ পাবনা আসছেন। বিকাল তিনটায় পাবনা জেলা জামায়াতের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সভায় বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। জনসভায় জেলার ৫ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীবৃন্দসহ বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানায়।

সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন

টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম
টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ অধ্যক্ষ ইকবাল হোসেন বলেছেন, ইনসাফ ভিত্তিক ও সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন। দখলদার. চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে জনগন এখন মুক্তির পথ খুঁজছে। সেই কারনেই তারা দাড়িপাল্লাতে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছে। দেশে আজ ন্যায়বিচার ও সুশাসনের অভাব প্রকট হয়ে উঠেছে। সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। এই কারনে দাড়িপাল্লাকে মানুষ বেছে নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হতে হবে। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের টেকনিক্যাল মোড়ে এক নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ। সভাটি সঞ্চালনা করেন যুব জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাসুম।