শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ওএসডি সেই উর্মিকে স্থায়ী বহিষ্কার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:৫০ পিএম | 98 বার পড়া হয়েছে
ওএসডি সেই উর্মিকে স্থায়ী বহিষ্কার

লালমনিরহাটে ওএসডি হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার না করলে রংপুরে ব্লকেড ও জেলা প্রশাসন কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

ওএসডি হওয়ার পর সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি বলেন, ‘আই্ম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে ওএসডি কর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

বিসিবিকে সাধুবাদ শরিফুলের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
বিসিবিকে সাধুবাদ শরিফুলের

ভারতে না গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানালেন পেসার শরিফুল ইসলাম। বললেন, “বিসিবি আমাদের অভিভাবক, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই।”

বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম
বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

বিপিএল শেষে জাতীয় তারকা নাজমুল হোসেন শান্ত বললেন— দেশের ক্রিকেট এখন অনিশ্চয়তার মধ্যে আছে, তাই সবাইকে মিলেই ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ না গেলে যেন নতুন একটি শক্ত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।

আইসিসি বুঝবে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম
আইসিসি বুঝবে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে টানাপোড়েন তুঙ্গে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে না যাওয়ায় এখন পাকিস্তানও বয়কটের পথে যেতে পারে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বললেন— বাংলাদেশ সঠিক করেছে, পাকিস্তানও দাঁড়ালে আইসিসির চোখ খুলবে, কারণ এটা কোনো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।