শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নির্বাচনী অনুসন্ধান প্রতিবেদন:> শেষ পর্ব-৪

টেকসই রাষ্ট্র সংস্কারের উত্তরণ রূপরেখা-ই গড়ে উঠবে আগামীর দিগন্তে নতুন বাংলাদেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম | 91 বার পড়া হয়েছে
টেকসই রাষ্ট্র সংস্কারের উত্তরণ রূপরেখা-ই গড়ে উঠবে আগামীর দিগন্তে নতুন বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। এবারের নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রথাগত প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের জরাজীর্ণ কাঠামো ভেঙ্গে নতুন করে গড়ার এক ‘অগ্নিপরীক্ষা’। গত কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ১৬ কোটি মানুষ এখন ব্যক্তি পরিবর্তনের চেয়ে পদ্ধতি পরিবর্তনের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার।
**১. কাঠামোগত সংস্কারে বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা:- ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাগরিক সমাজের প্রধান দাবি হলো একটি স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ। অনুসন্ধানে দেখা গেছে, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ শ্রমিক-সবার মাঝেই রাষ্ট্র সংস্কারের একটি সুপ্ত আকাঙ্ক্ষা কাজ করছে।
* আইন ও বিচারিক অবকাঠামোর পূর্ণাঙ্গ স্বাধীনতা:- বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে বিচারকদের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনার বিষয়টি এখন আলোচনার তুঙ্গে।
* শক্তিশালী নির্বাচন কমিশন গঠন:- নির্বাচন কমিশনকে একটি স্থায়ী ও শক্তিশালী সাংবিধানিক রূপ দান করা, যাতে কোনো বিশেষ সরকারের অধীনে কমিশনকে মেরুদণ্ডহীন হতে না হয়।
* বিকেন্দ্রীকরণ:- ঢাকা কেন্দ্রিক প্রশাসন থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা।
**২. অর্থনৈতিক পুনরুদ্ধার ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা:- ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারই হবে আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডলার সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মুক্তি পেতে মানুষ একটি দূরদর্শী সরকারের প্রত্যাশা করছে।
* সিন্ডিকেট নির্মূল:- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে একটি সুস্থ প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।
* মেধাভিত্তিক সুযোগ প্রদান:- তরুণ প্রজন্মের জন্য মেধাভিত্তিক কর্মসংস্থান ও স্টার্টআপ বান্ধব নীতিমালা প্রণয়ন। তরুণ উদ্যোক্তাদের মতে, “আমরা চাই এমন এক রাষ্ট্রব্যবস্থা যেখানে মেধার মূল্যায়ন হবে এবং ব্যবসার পরিবেশ হবে ভয়মুক্ত।”
**৩. রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর ও সহিষ্ণুতা:- এই নির্বাচনের সফলতার বড় মাপকাঠি হলো রাজনৈতিক অসহিষ্ণুতা দূর করা। সাধারণ মানুষ চাই সংসদের ভেতর ও বাইরে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি কার্যকর ও সম্মানজনক সম্পর্ক।
* অন্তর্ভুক্তিমূলক রাজনীতি:- প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়াই এখন সময়ের মূল চাবিকাঠি।
* গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপক্কতা:- নির্বাচনী মাঠে থাকা দলগুলো যদি পরাজিত হয়েও ফলাফল মেনে নেওয়ার মানসিকতা দেখায়, তবেই বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘমেয়াদী ভিত্তি পাবে।
** সর্বপরি, সম্মিলিত সকলের সদিচ্ছা-ই একমাত্র সমাধানের সুস্পষ্টত পথরেখা:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি তারিখ নয়, বরং ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের মাইলফলক। বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, কাঠামোগত সংস্কারগুলো বাস্তবায়ন না করলে আবারও রাজনৈতিক সংকটের সৃষ্টি হতে পারে। প্রশাসন, রাজনৈতিক দল এবং সাধারণ জনতা-এই ত্রয়ীর সম্মিলিত সদিচ্ছা-ই পারে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্থিতিশীল বাংলাদেশ উপহার দিতে। তাই, আগামীর আধুনিক বাংলাদেশের স্লোগান এটাই হোক – “সদিচ্ছা ও সংস্কার-ই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একমাত্র চাবিকাঠি।”

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!