মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম | 66 বার পড়া হয়েছে
হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী

অনেকদিন ধরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচারিত হওয়ার পরই বাঁধে বিপত্তি। কেননা এর প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন মৌসুমী।
এমন গুজব ছড়ানোয় দুজনই বেশ বিব্রত বলে জানিয়েছেন এই অভিনেতা। এমনকি এভাবে গুজব ছড়ানো যদি চলমান থাকে, তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অভিনেতা বলেন, ‘আমি এখনো আইনি অ্যাকশনে যাইনি। কিন্তু আমি আইনি অ্যাকশনে যাব, মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি। এটা যে কত বড় বিব্রতকর একটা সংবাদ। যেসব পত্রিকা ও যেসব ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে নিউজ করেছে, তারা এটা ভালো করেনি।
শুধু ভিউয়ের জন্য তারা চিন্তা করেছে; চিন্তা করেনি একজন মৌসুমীর অবস্থান কী? একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর প্যারালাল কেউ নেই। মৌসুমীর বিকল্প মৌসুমীই, শাবানা ম্যাডামদের পরে ইন্ডাস্ট্রিতে এসেছেন একজনই, তিনি মৌসুমী। এটা আল্লাহপ্রদত্ত। এমন গুণী একজন মানুষ আমার সহশিল্পী।’
এছাড়া মানহানি মামলার হুশিয়ারি দিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘দেখেন, এআই দিয়ে ছবি বানিয়ে দিয়ে, আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে দিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধু-বান্ধবরা ফোন করে জানতে চাইছে আমাদের সম্পর্ক কেমন যাচ্ছে। আমার আত্মীয়-স্বজনরা ফোন করে জানতে চাইছে, আমি মৌসুমীকে বিয়ে করেছি কিনা। কী একটা অবস্থা!
এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে আপনারা কী করবেন? আপনারা ভালো নিউজ করেন, উৎসাহ দেন। শুধু বাংলাদেশ নয়, এটা আরও অন্যান্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। এছাড়া আমি ১০ কোটি টাকার মানহানি মামলা করব, যদি আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হয়। মামলা করব সাইবার সুরক্ষা আইনে।’
এসব গুজবে মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানীর মতামত কী? তা নিয়েও মুখ খোলেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘নিন্দুকের কথা নিয়ে আর কী বলবেন, এই বয়সে এসে কি আবার বিবাহ করা যায়, এটা কি আমাদের বিবাহের বয়স? তাছাড়া ওমর সানী ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। কিছুদিন আগেও আমি তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ করলাম। তাদের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। পারিবারিক সম্পর্ক আমাদের।’
নাটকের জনপ্রিয়তা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘যে প্রোডাকশনটা করে আমেরিকার মতো জায়গায় এত রেসপন্স, ওখানেও মানুষজনের মুখে মুখে এই নাটকের গল্প। যেটা একটি বার্তা প্রদান করে, যে গল্পে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় স্বামী তার স্ত্রীকে চাকরি দিয়েছেন, এরপর সেটার পরিণতি কী হয়েছে। গল্পটা মানুষ পছন্দ করেছে।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব

ফরিদপুরে মশক নিধন ও পরিস্কার কার্যক্রম শুরু

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:২৬ পিএম
ফরিদপুরে মশক নিধন ও পরিস্কার কার্যক্রম শুরু

পরিস্কার,পরিচ্ছন্নতা সহ মশক নিধন নিয়ে ফরিদপুর বাসীর মধ্যে একটি চাপা কষ্ট লুকিয়ে ছিল। এই বিষয়টি নিয়ে সচেতন মহল জুড়ে ছিল রাগ অভিমানের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মিডিয়ায় পরিস্কার, পরিচ্ছন্নতা নিয়ে একের পর সংবাদ প্রকাশ করা হলেও কতৃপক্ষের ছিল কোন মাথা ব্যাথা। অবশেষে পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তারস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাস্তাঘাট ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে হবে। জনসাধারণের সুবিধা অসুবিধা দেখার জন্য পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্ত।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুর্যোগের আঁধারে মানবতার আলো

ক্ষতিগ্রস্তদের পাশে পঞ্চগড় শহর জামায়াত

শাহিনুর রহমান পঞ্চগড় প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:২১ পিএম
ক্ষতিগ্রস্তদের পাশে পঞ্চগড় শহর জামায়াত

পঞ্চগড়ের রামের ডাঙ্গা এলাকায় সম্প্রতি সংঘটিত প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চগড় শহর শাখা।
গত ২৭ মার্চ ২০২৬ রাতে ঘটে যাওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সহযোগিতা প্রদান করেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন, শহর সেক্রেটারি মাওলানা নাসিরউদ্দীন, কর্মপরিষদ সদস্য মাঈনুদ্দীন ও মাওলানা কিবরিয়া এবং ২ নং ওয়ার্ড সভাপতি হাসিবুল ইসলাম।
মানবিক এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

মামলা তুলে নিতে আসামীদের হুমকি

ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:১৯ পিএম
ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী

ঝালকাঠিতে এক প্রতিবন্ধীর দোকান পোড়ানোর অভিযোগে আদালতে মামলা করে বিপাকে পড়েছেন বাদী বারেক খন্দকার। তাকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত নানা ধরনের হুমকি দিচ্ছে আসামীরা।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বারৈগাতী এলাকার প্রতিবন্ধী বারেক খন্দকার তালতলা বাজারে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি প্রতিদিন দোকানেই রাত্রিযাপন করতেন। তবে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আসামীরা ধারণা করেছিল তিনি দোকানের ভেতরেই আছেন। তাকে হত্যার উদ্দেশ্যে দোকানে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা টিভি, ফ্রিজ, চাল, ডাল, আটা, আলু, মরিচ, বিস্কুটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গত ৯ মার্চ ঝালকাঠির বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১) আঃ মতিন হাওলাদার (৪৫), ২) আলমগীর তালুকদার (৪৮), ৩) আঃ জলিল শেখ (৪৪) ও ৪) মনির হোসেন (৪০)-এর নাম উল্লেখ করে নালিশি অভিযোগ দায়ের করেন রুস্তম খন্দকার। অভিযোগ দায়েরের পর থেকেই আসামীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার বাদী বারেক খন্দকার বলেন, “আমার দোকান পোড়ানোর ঘটনায় মামলা করায় আঃ মতিনসহ আসামীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে। তারাই আমার দোকান পুড়িয়ে আমাকে স্থানীয় কিছু বিএনপির নেতাদের নামে মামলা দিতে বলে। নির্বাচনের আগে বিএনপির লোকজনই দোকান পুড়িয়েছে, অন্য কেউ নয়—এমন কথা বলতে আসামীরা আমাকে চাপ প্রয়োগ করে। আমাকে বলা হয়, তাদের নামে মামলা দিলে মামলার সব খরচ তারা বহন করবে এবং নতুন দোকান তৈরি করে দেবে। কিন্তু তারা যাদের নামে মামলা দিতে বলছে, তারা সবাই নেছারাবাদ কায়েদ সাহেব হুজুরের মাজারে গিয়ে শপথ করেছে যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তাহলে আমি কেন তাদের নামে মিথ্যা মামলা দেবো।”

তিনি আরও অভিযোগ করেন, “আসামী আঃ জলিল শেখ পূর্বেও এ ধরনের ঘটনায় জড়িত ছিল এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় সিআইডির তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।”

অভিযোগ অস্বীকার করে আঃ মতিন হাওলাদার বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি বাদীকে কোনো ধরনের হুমকি দেইনি। আমার শত্রুদের প্ররোচনায় বাদী আমাকে হয়রানি করছে।”

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, “বাদীকে হুমকির বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ক্যাপশনঃ মুদি দোকানী প্রতিবন্ধী বারেক খন্দকার

error: Content is protected !!