শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

এনামুল হক রাশেদীঃ

চট্টগ্রাম-১৬: প্রতিদ্বন্ধিতা হবে ত্রি-মুখী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম | 97 বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১৬: প্রতিদ্বন্ধিতা হবে ত্রি-মুখী

চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতজন প্রার্থী প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কর্মী–সমর্থকদের নিয়ে গণসংযোগ, ছোট সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
এদিকে প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ব্যানার ছেঁড়া এবং কর্মী–সমর্থকদের ওপর হামলা ও পাল্টা হামলার অভিযোগও উঠেছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
এবারের নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলার জয়েন সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), বিএনপির মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী গন্ডামারার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার), গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক),
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা), এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেন)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাঁশখালী আসনের ১১২টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আগামী ৬ ফেব্রুয়ারি ১১২টি ভোটকেন্দ্রের ৭২০টি কক্ষের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ ৫ বার, বিএনপি ৫ বার এবং জাতীয় পার্টি ২ বার বিজয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা বিবেচনায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও দলীয় অবস্থান, প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা, রাষ্ট্রিয় দৃষ্ঠিভঙ্গি, প্রচারনার কৌশল বিবেচনায় সর্বশেষ পর্যায়ে মুল প্রতিদ্বন্ধিতা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সাথেই যে কারো প্রতিদ্বন্ধিতা হবে এটা নিশ্চিত বলা যায়। সেটা হতে পারে ধানের শীষের বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা অথবা ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলীর সাথেই।
রাজনৈতিক স্ট্র্যাটেজী ও ভোটের পরিসংখ্যনে চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনটিতে ৫ বার করে আওয়ামীলীগ-বিএনপি বিজয়ী হলেও এবারের ভোট যুদ্ধে আওয়ামীলীগ প্রার্থী নিয়ে মাঠে না থাকলেও তাদের ভোট ব্যাংকও একটা বড় ধরনের ফ্যাক্টর হিসাবে বিবেচিত হচ্ছে, ভোটের পরিসংখ্যনে বিএনপির অবস্থান এই আসনে মজবুত হলেও এলাকাভিত্তিক দলটির প্রকট গ্রুপিং, দলের আলোচিত সমালোচিত নেতা লেয়াকত আলীর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকা এবং বিএনপির ৫ বারের নির্বাচিত এমপি সাবেক বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের মৃত্যুতে দলটির আগের সেই জনপ্রিয়তা এখন মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে, বাঁশখালী সাধারন মানুষের কাছে বিএনপি যতইনা জনপ্রিয় রাজনৈতিক দল, তার ছেয়ে বেশ জনপ্রিয় ছিল প্রার্থী ছিল প্রয়াত সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। তার মৃত্যুতে বিএনপির নেতৃত্ব শুন্যতা সবার কাছে বেশ আলোচিত। অনেকের ধারনা বিএনপির নেতৃত্বে জাফরুল ইসলামের শুন্যতা পুরনে অনেক সময় লাগবে। বিএনপির ৫ বারের বিজয়ে দলীয় ভূমিকার ছেয়ে মরহুম সাংসদ ব্যক্তি জাফরুল ইসলামের ভূমিকার পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে জামায়াতের সমর্থন ও ভূমিকাও ছিল গুরুত্বপুর্ন।
অন্যদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনিত জামায়াতের দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম একজন স্বচ্ছ-বিচক্ষন রাজনীতিবিদ, জনপ্রিয়-পরিশ্রমী রাজনৈতিক নেতা, মেধাবী শিক্ষাবিধ ও আলেম হিসাবে বাঁশখালীর প্রত্যন্ত জনপদে বেশ জনপ্রিয়। রাজনৈতিক প্রতিকুলতায়ও তিনি ইউপি নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচনে যখনিই নির্বাচন করেছেন বিজয় হয়েছেন। আওয়ামী সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতায় জামায়াতের এ নেতার বিজয় আঁটকানো সম্ভব হয়নি। জহিরুল ইসলাম বিগত ১৭ বছরের চরম রাজনৈতিক প্রতিকুল পরিস্থিতিতে আওয়ামী চরম নির্যাতনের দিনগুলোতে একদিনের জন্যও রাজনৈতিক মাঠ ছাড়েননি। শহস্র নেতা কর্মিদের সাথে তিনি নিজেও অসংখ্য মামলা-জেল-জুলুম সহ্য করে মাঠেই ছিলেন। দক্ষিন চট্টগ্রামের বিশিষ্ঠ আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় পীরে কামেল ইছহাক হুজুরের সুযোগ্য সন্তান হওয়ার সুবাধে দলীয় অবস্থানের বাইরেও দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে তার গ্রহনযোগ্যতা ঈর্ষনীয়। পাশাপাশি বাঁশখালীর একটি পৌরসভা সহ ১৫ টি ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক মজবুতি বেশ শক্তিশালী। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা জহিরুল ইসলামকে হিন্দু-বৌদ্ধ ভোটারদের বৃহৎ অংশের সমর্থনও ছিল বলে জানা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের তফশিল ঘোষনার আগে ও পরে দাঁড়ি পাল্লার সুপরিকল্পিত প্রচারনা, ৫ আগস্ট পরবর্তি জামায়াত-শিবিরের প্রতি জেন-জি প্রজন্মের শক্তিশালী অবস্থান, সাধারন ও সুইং ভোটারদের মধ্যে গুরুত্বপুর্ন অংশ জামায়াতের প্রতি সমর্থন, প্রবাসীদের পোস্টাল ভোট এবং নীরব আওয়ামী ভোটারদের জহিরুল ইসলামকে সমর্থনের ইতিবাচক গুঞ্জন, বিএনপির গ্রুপিং রাজনীতিতে সাধারন ভোটারদের বিরক্তি ও আস্থাহীনতা এবং বিএনপির শক্তিশালী প্রার্থী মাঠে থাকায় আপাত বিবেচনায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতার মাঠে দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল বেশ ভাল অবস্থানে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপরাধ ও সংঘাত এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী অপরাধে কোনো মামলা হয়নি।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাঁশখালীতেও সংঘর্ষ-হাঙ্গামার উত্তাপ বৃদ্ধি পাচ্ছে, প্রশাসন শক্ত অবস্থানের ঈংগিত দিচ্ছে মাঠে ময়দানে। নির্বাচনের দিন পর্যন্ত প্রশাসন প্রতিদ্বন্ধি প্রার্থীদের আচরনবিধি লংঘনের প্রবনতা কঠোর হস্তে নিয়ন্ত্রন করতে পারলে বাঁশখালীতে সুষ্ঠ ও সুশৃংখল পরিবেশে সুন্দরভাবে নির্বাচনী উৎসব সমাপ্ত হওয়ার সম্ভাবনাই বেশ ইতিবাচক, কেননা এ আসনে অতীতের রাজনৈতিক ভায়োলেন্সের প্রবনতা খুবই কম। সুন্দর ও সহনশীল পরিবেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ের শেষ হাসিটি কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষায় সাধারন ভোটাররা।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!