পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দাড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে পটিয়ায় জামায়াত প্রার্থীর ব্যাপক গনসংযোগ
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডা. ফরিদুল আলম ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কচুয়াই, খরনা ও পৌরসভার ৭নং ওয়ার্ডে বিরামহীন প্রচার প্রচারণা চালান।
দিনের শুরুতে উপজেলার খরনায় সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজের কবর জেয়ারত করেন এবং পরিবারকে শান্তনা দিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান গণসংযোগকালে ডা. ফরিদুল আলম নতুন বাংলাদেশ বিনির্মানে দাড়িপাল্লা প্রতিকে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, পেশাজীবির সভাপতি এডভোকেট ওমর ফারুক, কচুয়াই ইউনিয়ন জামাতের সভাপতি ফখরুল আজিম, সহ-সভাপতি নুরুল আজিম, শওকত আলী, কুশবুল আলম, জুনায়েদ ফারুক, আব্দুর রহমান ফারুক, বেলাল হোসেন, মোহাম্মদ শফি, পটিয়া শহর শিবির সভাপতি মাহবুব উল্লাহ, পটিয়া সরকারী কলেজ শিবিরের সভাপতি আবুল হাসান জুবায়ের প্রমুখ।
অন্যদিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলমের দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণমিছিল করেছে জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে জিরি ফকিরা মসজিদ থেকে গণমিছিলটি শুরু হয়ে মালিয়ারা বাজারে গিয়ে শেষ হয়। পরে মালিয়ারা বাজার এলাকায় ইউনিয়নের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়া উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নেতা মো. জসিম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, আবু সৈয়দ, আবু তাহের, মো. ওমর ফারুক, হাফেজ মো. দিদার, মো. আবু বক্কর, মো: জসিম উদ্দিন, সৈয়দ ইসমাইল, মো. হেলাল উদ্দিন, মো. সাইফুদ্দিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পটিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতিককে বিজয়ী করার আহবান জানান।








