উখিয়ায় ধানের শীষের সর্মথনে সমাবেশ অনুষ্ঠিত
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কার সর্মথনে উখিয়া রাজাপালং ইউনিয়নের জামতলী গ্রামে উখিয়া উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে ২৬ জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা ৭ টার সময় ধানের শীষের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যরিষ্টার সাফফাত ফারদিন রামীম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী, জাসাস উখিয়া উপজেলার আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, কফিল উদ্দিন আনু, নুরুল আলম নুরু সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষক দলের নেতা কামরুল হাসান, সমাবেশে প্রধান অতিথি ব্যরিষ্টার রামীম চৌধুরী বলেন, উখিয়া টেকনাফের যোগ্যতম নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী
ওনার কোন বিকল্প নাই। আগামী ১২ ফেব্রুয়ারী সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় আপনাদের প্রিয়নেতা শাহজাহান চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার আপনাদের কাছে প্রত্যাশা। একটা কথা দিবালোকের মতো পরিস্কার মনে রাখবেন ওনি যদি এমপি নির্বাচিত হন ইনশাআল্লাহ ওনাকে আপনারা মন্ত্রী হিসেবে পাবেন। আর একটি কথা শুনেন একটি দল বেহেশতের টিকেট বিক্রি করছে তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের কথায় মন ভুলাবেননা। বাংলাদেশ সৃষ্টির পর থেকে ঐ দলটি কোনদিন ক্ষমতায় যেতে পারেনি।এই দেশ সৃষ্টির পেছনে তাদের তেমন কোন উল্লেখযোগ্য অবদান নেই।
সুতরাং সাধু সাবধান দেখে শুনে সিদ্ধান্ত নিবেন ধানের শীষে ভোট দিবেন।








