শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে শারীরিক প্রতিবন্ধী চালক হত্যা ও অটোরিকশা ছিনতাই: গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম | 65 বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে শারীরিক প্রতিবন্ধী চালক হত্যা ও অটোরিকশা ছিনতাই: গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকায় শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় মাত্র চার দিনের মধ্যে রহস্য উদঘাটন এবং এই ঘটনায় সরাসরি জড়িত দুই হত্যাকারীসহ মোট পাঁচজনকে গ্রেফতারসহ ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত দুই আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ।
গত ১৯ জানুয়ারি ২০২৬ ইং শারীরিক প্রতিবন্ধী ভিকটিম সোহেল (৪১) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় সোহেলের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ২০ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ৭টার দিকে নিহতের ভাই মো. মহসিন মিয়া (২৯) লোকমুখে জানতে পারেন যে, সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় তিলাব থেকে মুছারচর গামী সড়কের পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ভাই মো. সোহেলের বলে শনাক্ত করেন। পরবর্তীতে নিহতের ভাই মোঃ মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার ক্রাইম সিন টীম শুরু থেকেই হত্যাকান্ডের ছায়া তদন্ত করতে থাকে এবং মামলাটি পিবিআই এর সিডিউল ভুক্ত মামলা হওয়ায়, পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং এসআই (নিঃ) পুলক সরকারকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।
পিবিআইয়ের প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি ২০২৬ ইং বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই জন আসামী মোঃ সুজন মিয়া (৩৩) ও (২) মোঃ শফিকুল ইসলাম হীরাকে (৩৯) গ্রেফতার করেন । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা ক্রয়বিক্রয়ের সঙ্গে জড়িত আরও তিনজন আসামী মোঃ দুলাল মিয়া (৪৫), মোঃ আব্দুর রহিম মিয়া (৫৫) এবং মোঃ আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজত থেকে নিহতের ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিক সংকটের কারণে মোঃ সুজন মিয়া ও মোঃ শফিকুল ইসলাম হীরা পূর্বপরিকল্পিতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সোহেলকে টার্গেট করে।পরিকল্পনা অনুযায়ী গত ১৯ জানুয়ারি বিকেলে তারা নানাখীবাজার থেকে আনন্দবাজার যাতায়াতের জন্য অটোরিকশা ভাড়া নেয়।পরে কৌশলে ভিকটিম সোহেলকে কোমল পানীয় স্পিড ও কাশির সিরাপ মিশ্রিত পানীয় অতিরিক্ত মাত্রায় সেবন করিয়ে সন্ধ্যার পর মুছারচরের নির্জন এলাকায় নিয়ে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে । এরপর তারা লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এবং সেটি বিভিন্ন হাত বদলের মাধ্যমে বিক্রি করে।
গ্রেফতারকৃত পাঁচ আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত সরাসরি মোঃ সুজন মিয়া ও মোঃ শফিকুল ইসলাম হীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং বিজ্ঞ আদালত অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত অপর তিন আসামির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।

মুনছুরনগরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পিএম
মুনছুরনগরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

জামালপুরের সরিষাবাড়ির পার্শ্ববর্তী কাজীপুরের মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে গতকালদ বৃহস্পতিবার কাজীপুর কোর্ট সিরাজগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ঐ এলাকার মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বুধবার রাতে অভিযুক্তরা লোহার রড, কাঠের বাটাম, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকান ভাঙচুর করে এবং প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে হামলাকারীরা দোকান পরিচালনা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে হামলাকারীরা ভুক্তভোগীর বসতবাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তারা দরজা-জানালা ভাঙচুর করে ঘরে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা এবং স্বর্ণালংকার (চেইন ও কানের দুল) যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া পানির মোটর পাম্পসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

ভুক্তভোগী লালু মিয়া অভিযোগ করে জানান, চাদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরা লুটপাট করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রোল মজুদ রেখে
বেশি দামে তা বিক্রি করছিল। এলাকার মানুষ তাতে বাধা দিলে উল্টো আমাদের নামে তিনি মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন বলে জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোতাহার হোসেন জানান, দলীয় নাম ভাঙ্গিয়ে একটি চক্র চাঁদা না পেয়ে এই হামলা ও লুটপাট করেছে। আমি নিজে বাঁধা প্রদান করলেও তারা মানেননি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোঃ সোহানুর রহমান
সরিষাবাড়ী, জামালপুর

বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয়

বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয় প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয়

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতেড় সাংবাদিকতার ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, এবং নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া এখন এক বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় নিয়ে সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সাংবাদিকদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রেখে সত্য তথ্য যাচাই করে প্রকাশ করা। গুজব, অপপ্রচার কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি।
এছাড়া ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোও অপরিহার্য হয়ে উঠেছে। অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য ফ্যাক্ট-চেকিং, ডাটা জার্নালিজম এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষতা অর্জন করা সময়ের দাবি।
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের কারণে হুমকি বা চাপের মুখে পড়তে হয় অনেক সাংবাদিককে। এ অবস্থায় পেশাগত নীতিমালা মেনে সাহসিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আইনি সুরক্ষা ও সংগঠনের সহায়তা গ্রহণ করাও জরুরি।
সচেতন মহল মনে করে, সাংবাদিকদের উচিত জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। সমাজের অবহেলিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা সাংবাদিকতার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে উন্নয়নমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশন করেও সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
সবশেষে বলা যায়, বর্তমান সময়ে একজন দায়িত্বশীল সাংবাদিক শুধু তথ্য পরিবেশনকারী নন, বরং সমাজের একজন পথপ্রদর্শক। সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করলে সাংবাদিকতা পেশা আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে: — রোকন উদ্দিন বাবুল, এম পি

শফিকুজ্জামান শান্ত, কালীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম
বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে: — রোকন উদ্দিন বাবুল, এম পি

লালমনিরহাট -২ (কালীগঞ্জ আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন,বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর না ভেজাল। আজকে আমরা ভেজাল খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছি, অকালে মৃত্যুর দিকে ঢেলে পরচ্ছি। অন্য দিকে জমিতে বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জমীর উর্বরতা কমে যাচ্ছে, ফলন ও কম আছে। সেই থেকে উত্তরণের জন্য কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

শুক্রবার বিকেলে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো বলেন আমার নির্বাচনীয় দুই উপজেলায় কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানা সহ ব্যাপক কাজ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হাওলাদার ছিলেন

error: Content is protected !!