শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মোঃ সাগর সরকার

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতাকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম | 52 বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতাকে গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ইসলাম ও কনস্টেবল হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করেন এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

হামলার একপর্যায়ে এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুলসহ কনস্টেবল হোসেন আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল মেজর মাসুমের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুনছুরনগরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পিএম
মুনছুরনগরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

জামালপুরের সরিষাবাড়ির পার্শ্ববর্তী কাজীপুরের মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে গতকালদ বৃহস্পতিবার কাজীপুর কোর্ট সিরাজগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ঐ এলাকার মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বুধবার রাতে অভিযুক্তরা লোহার রড, কাঠের বাটাম, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকান ভাঙচুর করে এবং প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে হামলাকারীরা দোকান পরিচালনা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে হামলাকারীরা ভুক্তভোগীর বসতবাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তারা দরজা-জানালা ভাঙচুর করে ঘরে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা এবং স্বর্ণালংকার (চেইন ও কানের দুল) যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া পানির মোটর পাম্পসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

ভুক্তভোগী লালু মিয়া অভিযোগ করে জানান, চাদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরা লুটপাট করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রোল মজুদ রেখে
বেশি দামে তা বিক্রি করছিল। এলাকার মানুষ তাতে বাধা দিলে উল্টো আমাদের নামে তিনি মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন বলে জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোতাহার হোসেন জানান, দলীয় নাম ভাঙ্গিয়ে একটি চক্র চাঁদা না পেয়ে এই হামলা ও লুটপাট করেছে। আমি নিজে বাঁধা প্রদান করলেও তারা মানেননি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোঃ সোহানুর রহমান
সরিষাবাড়ী, জামালপুর

বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয়

বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয় প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয়

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতেড় সাংবাদিকতার ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, এবং নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া এখন এক বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় নিয়ে সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সাংবাদিকদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রেখে সত্য তথ্য যাচাই করে প্রকাশ করা। গুজব, অপপ্রচার কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি।
এছাড়া ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোও অপরিহার্য হয়ে উঠেছে। অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য ফ্যাক্ট-চেকিং, ডাটা জার্নালিজম এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষতা অর্জন করা সময়ের দাবি।
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের কারণে হুমকি বা চাপের মুখে পড়তে হয় অনেক সাংবাদিককে। এ অবস্থায় পেশাগত নীতিমালা মেনে সাহসিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আইনি সুরক্ষা ও সংগঠনের সহায়তা গ্রহণ করাও জরুরি।
সচেতন মহল মনে করে, সাংবাদিকদের উচিত জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। সমাজের অবহেলিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা সাংবাদিকতার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে উন্নয়নমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশন করেও সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
সবশেষে বলা যায়, বর্তমান সময়ে একজন দায়িত্বশীল সাংবাদিক শুধু তথ্য পরিবেশনকারী নন, বরং সমাজের একজন পথপ্রদর্শক। সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করলে সাংবাদিকতা পেশা আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে: — রোকন উদ্দিন বাবুল, এম পি

শফিকুজ্জামান শান্ত, কালীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম
বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে: — রোকন উদ্দিন বাবুল, এম পি

লালমনিরহাট -২ (কালীগঞ্জ আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন,বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর না ভেজাল। আজকে আমরা ভেজাল খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছি, অকালে মৃত্যুর দিকে ঢেলে পরচ্ছি। অন্য দিকে জমিতে বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জমীর উর্বরতা কমে যাচ্ছে, ফলন ও কম আছে। সেই থেকে উত্তরণের জন্য কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

শুক্রবার বিকেলে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো বলেন আমার নির্বাচনীয় দুই উপজেলায় কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানা সহ ব্যাপক কাজ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হাওলাদার ছিলেন

error: Content is protected !!