শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেঁজে উঠবে যেকোন মূহুর্তে

ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন ‘আর্মাডা’: পাল্টা ধ্বংসের হুঙ্কার তেহরানের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম | 88 বার পড়া হয়েছে
ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন ‘আর্মাডা’: পাল্টা ধ্বংসের হুঙ্কার তেহরানের

মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনার ঘনঘটা। যেকোনো মূহুর্তে ইরানে হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি দিয়ে পেন্টাগন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনা, নৌ এবং বিমান বাহিনী ইতিমধ্যেই ইরানি সীমান্তের কৌশলগত পয়েন্টগুলোতে নিজেদের অবস্থান সুসংহত করেছে। পাল্টাপাল্টি হুঙ্কার আর রণতরীর মহড়ায় বিশ্ব পরিস্থিতি এখন এক ভয়ংকর বিপদজনক (যেকোনো মুহূর্তে বিস্ফোরণোন্মুখ) অবস্থায় দাঁড়িয়ে আছে।
মার্কিন সামরিক মুভমেন্ট এখন প্রকাশ্য- সাগরজুড়ে রণতরীর বহর:- সামরিক সূত্রমতে, দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরীর বিশাল বহর আরব সাগরের দিকে এগিয়ে আসছে। একইসাথে ভেনেজুয়েলায় মোতায়েনকৃত রণতরীও এখন ইরানের দিকে যাত্রাপথে রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে একটি বিশাল ‘আর্মাডা’ বা নৌ-বহর হিসেবে বর্ণনা করেছে, যেখানে প্রায় ২৫,০০০ মার্কিন সেনা সরাসরি অপারেশনে অংশ নিতে প্রস্তুত। কাতারে নতুন করে আরও ৭,৫০০ সেনা মোতায়েন করার মাধ্যমে পেন্টাগন তাদের স্থল ও বিমান শক্তির জানান দিচ্ছে।
ইরানের ৯০০ মিসাইল এবং ‘রেড বাটন’ কৌশল:- যুক্তরাষ্ট্রের এই সামরিক সজ্জার জবাবে ইরানও বসে নেই। তেহরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এখন তাদের ৯০০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের নিশানায় রয়েছে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, তাদের আঙ্গুল এখন ‘লক করা বোতামে’। মার্কিন বাহিনী প্রথম আঘাত হানার চেষ্টা করলেই একযোগে সবগুলো ঘাঁটিতে হামলা চালানো হবে।
ইরানি নীতিনির্ধারকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, হামলা হলে ইসরায়েলকেও এর চরম মূল্য দিতে হবে। ইসরায়েল অভিমুখে হামলার একটি পূর্ণাঙ্গ ‘রোড ম্যাপ’ তারা ইতোমধ্যেই প্রস্তুত করেছে এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোকেও সতর্ক করা হয়েছে।
এমন পরিস্থিতিতে চীন-রাশিয়ার কৌশলগত অবস্থান:- এই সংকটে ইরানকে একা ছাড়ছে না বিশ্বশক্তির অন্যতম দুই স্তম্ভ চীন ও রাশিয়া। গত ৬০ ঘণ্টায় চীন থেকে সামরিক সরঞ্জাম বোঝাই অন্তত ৭২টি কার্গো বিমান ইরানে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে, রাশিয়ার তিনটি শক্তিশালী যুদ্ধজাহাজ কাতারের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে। কূটনীতিকদের মতে, ইরান-রাশিয়া সামরিক চুক্তির অধীনে এটি একটি বড় কৌশল, যা যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে।
সীমান্তে নেটওয়ার্ক জ্যামিং ও যুদ্ধের মহড়া:- গতরাত থেকে ইরানের অভ্যন্তরে এবং সীমান্তে সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ড্রোন, আধুনিক ট্যাংক এবং অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েনের পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেটওয়ার্ক জ্যামিং মেশিন বসানো হয়েছে। পুরো ইরান জুড়ে এখন এক ধরনের ‘যুদ্ধকালীন সতর্কতা’ জারি রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের শঙ্কা:- বিশ্বের শীর্ষস্থানীয় কূটনীতিকরা আশঙ্কা করছেন, যদি সত্যি সত্যিই যুদ্ধ শুরু হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং সার্বিক নিরাপত্তায়। আমেরিকা যেখানে গণতন্ত্র ও বিক্ষোভকারীদের সমর্থনের কথা বলছে, ইরান সেখানে এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে।
বিশ্লেষণ:- পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিন হবে বিশ্ব ইতিহাসের জন্য অত্যন্ত সংকটময়। আলোচনার টেবিল নাকি যুদ্ধের ময়দান-কোনটি জয়ী হয়, এখন সেটিই দেখার বিষয়।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!