যৌথবাহিনীর অভিযানে
নগরকান্দায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার
ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা লমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকায়, আজ (২২ জানুয়ারি) ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ০১ টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি কার্তুজ (১২ গেজ) ১০টি ঢাল,০৭টি কাতরা,০৮টি কাস্ত,০৬টি, রামদা,০৫টি ছোট ছুরি,০৪ কেজি গাঁজা, এবং ১০২ পিস ইয়াবা ট্যাবলেট,০৬ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়। জানুয়ারি মাসে নাগালকান্দা উপজেলায় তিনটি মরা দেহ উদ্ধার ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। যৌথ বাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়ারীদের গ্রেফতার, ককটেল ও নানা দেশি অস্ত্র, উদ্ধার এবং নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমতে স্থির ফিরে এসেছে, এদিকে আজ ২২ই জানুয়ারি ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাকপালদিয়া, এলাকায় এক দল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরে ভিত্তিতে নগরকান্দা সিনা ক্যাম্পে নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট 18 জন দুষ্কৃতকারী কে আটক করা হয়েছে। তারা হলেন মোঃ সহিদ শেখ (৬৫), শহীদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫) মোঃ পারভেজ ফকির (২৫) মোঃ নাজমুল (২৩) আয়মান আশরাফ (১৫) মোঃ ইয়াসিন মোল্লা (১৬) মোঃ আজিম মোল্যা (২৮) মোঃ শাজাহান শেখ (৩৬) মোঃ রবিউল মোল্লা (৩০) মোঃ ইদ্রিস মোল্লা (৪২) আলেয়া বেগম (৩৮) তামান্না আক্তার (২০) মনিরা আক্তার (৩৫) নুরজাহান বেগম (৬০) এবং জয়নাব বেগম (৬০) গ্রাম শাকপালদিয়া, ইউনিয়ন লস্কর দিয়া, উপজেলা নগরকান্দা জেলা ফরিদপুর, উদ্ধারকৃত মালামাল অস্ত্র ও আসামিদের কে নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বর্তমান সরকার নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অপরাধ দমন এ সেনা ক্যাম্প সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহবান জানানো হয়েছে।








