শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নির্বাচনই আমাদের প্রাধিকার: সিআইডি প্রধান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম | 50 বার পড়া হয়েছে
নির্বাচনই আমাদের প্রাধিকার: সিআইডি প্রধান

ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (অক্টোবর–ডিসেম্বর/২০২৫) উদ্বোধন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে সিআইডি প্রধান বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা পুলিশের মূল লক্ষ্য। আমরা এমন এক সময়ে এই সভা শুরু করছি যখন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিকটে। এই সময়ে দেশের সার্বিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, যা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।”
তিনি যোগ করেন, “আমরা প্রত্যেকে যেখানে আছি, সেখানে আমাদের দায়িত্বটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। এই সভা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা জানতে পারব— (ক) আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি, (খ) আমাদের তদন্ত কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, (গ) কোথায় ঘাটতি বা লিকেজ রয়েছে এবং (ঘ) কোন ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। আগামী দুই দিনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”
সভাপতি আরও বলেন, “তদন্তই পুলিশের মূল ভিত্তি, আর সিআইডি হলো প্রধান তদন্তকারী সংস্থা। সুতরাং সিআইডির প্রতিটি তদন্তের মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি সকলকে আহ্বান জানাই, এই দুই দিনকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান থেকে আরও ভালো করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে।”
তিনি নির্বাচনকালীন সম্ভাব্য পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “এই সময় নির্বাচনই আমাদের প্রাধিকার। সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডিকে আরও ব্র্যান্ডিং করা এবং একটি শক্তিশালী, আস্থাশীল ও পেশাদার তদন্ত সংস্থা হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সিআইডির সেন্ট্রাল ক্রাইমের ডিআইজি জনাব মো. নজরুল ইসলাম বিপিএম, পিপিএম এর বক্তব্য থেকে জানা যায় সভায় আলোচনার মূল বিষয় হবে সিআইডির কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানের পদক্ষেপ নির্ধারণ করা। সভার শুরুতেই পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে, যেখানে দেখা হবে কোন সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়েছে, কোথায় বিলম্ব বা ঘাটতি রয়েছে। এরপর তদন্তাধীন ও মূল মামলার অবস্থার বিশ্লেষণ করা হবে। প্রতিটি মামলার ক্ষেত্রে তদন্তের গতি, প্রমাণ সংগ্রহ, সাক্ষ্যগ্রহণ এবং রিপোর্টিং মান যাচাই করা হবে। এম/ই নিষ্পত্তির বিষয়েও আলোচনা হবে, যাতে নিশ্চিত করা যায় কোন মামলার নিষ্পত্তি সময়মতো হচ্ছে এবং কোথায় আরও দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।
সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতার বিশ্লেষণে। কর্মকর্তাদের মামলার তদন্ত পদ্ধতি, প্রমাণ সংরক্ষণ, সাক্ষ্যগ্রহণ এবং প্রতিবেদনের মান মূল্যায়ন করা হবে। এছাড়া জি.আর ও সি.আর মামলার ক্ষেত্রে তদন্তের মান, তথ্যের স্বচ্ছতা, ত্রুটি বা ঘাটতি কোথায় হচ্ছে—সবকিছু খতিয়ে দেখা হবে।
এছাড়া আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত মামলার নিয়ন্ত্রণ ও নিষ্পত্তি নিয়েও আলোচনা করা হবে। সভায় প্রতিটি ইউনিট প্রধান তাদের নিজস্ব দৃষ্টিকোণ তুলে ধরবেন, বিশেষ করে কোন ধরনের সমস্যা তাদের ইউনিটে বেশি দেখা দিচ্ছে এবং তা কীভাবে দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব।
এই আলোচনার ভিত্তিতে সিআইডি বিভিন্ন উদ্ভাবনী সমাধানের কৌশল নির্ধারণ করবে এবং অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করা হবে।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!