শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১১:০১ পিএম | 114 বার পড়া হয়েছে
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, জনগণকে পাশে নিয়ে ছাত্রশক্তি অসম্ভবকে সম্ভব করেছে। এখন তাদের কাজ দেশকে সংগঠিত করা। অধিক বয়সে মানুষের যে নৈতিক আদর্শচ্যুতি ঘটে, ছাত্রদের মধ্যে তা নেই। ছাত্ররা একটি আদর্শ ধারণ করে। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আন্দোলনে অংশ নিয়েছে, জীবন দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে, দেশকে এগিয়ে নিতে এখন সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্রগণ উপস্থিত ছিলেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম
নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকা থেকে ২৬ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পুরাতন মাইক্রোবাস ঊদ্ধার জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।