শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

এসআই’র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম | 70 বার পড়া হয়েছে
এসআই’র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর থানায় এক নিরপরাধ যুবককে দীর্ঘ সময় আটক রেখে মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানার এসআই নাজমুল হাসানের বিরুদ্ধে। আরও ৩০ হাজার টাকা না দেওয়ায় তাকে পুরাতন মামলায় ‘তদন্তে প্রাপ্ত আসামি’ দেখিয়ে দেরিতে আদালতে প্রেরণ করার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ছাতিয়াইন ইউনিয়নের আলেকপুর গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে কামরুল হাসান মাধবপুর থানায় দায়ের হওয়া গত ২৫ নভেম্বরের মামলা নং–৩২-এ আগেই আদালত থেকে জামিন পান।
জামিননামা জমা ও জব্দকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য গত ১৭ জানুয়ারি (শনিবার) দুপুরে তদন্তকারী কর্মকর্তা এসআই বিজয় দেব নাথের সঙ্গে মাধবপুরের হোটেল হাইওয়ে ইন-এ সাক্ষাৎ করেন কামরুল। অভিযোগ রয়েছে, সেখান থেকে কৌশলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পরিবারের দাবি, থানায় নিয়ে প্রায় ১৪ ঘণ্টা আটক রেখে এসআই নাজমুল হাসান তার কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে একাধিক মামলায় আসামি করার ভয় দেখানো হয়। আতঙ্কিত হয়ে কামরুল তার ছোট ভাই মোশারফ হাসানকে টাকা আনতে বলেন। পরে মোশারফ থানায় গিয়ে ৫০ হাজার টাকা প্রদান করেন।
অভিযোগ অনুযায়ী, ওই টাকা নেওয়ার পরও আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে কামরুলকে এসআই নাজমুলের তদন্তাধীন গত বছরের ১৩ নভেম্বর ২০২৫ তারিখের মামলা নং–৩৮-এ ‘তদন্তে প্রাপ্ত আসামি’ দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাধবপুর থানা, ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি ও হবিগঞ্জ আদালতে খোঁজ নিয়ে কামরুলের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি আটক করার পর ১৮ জানুয়ারি আদালতে পাঠানো হলে একদিন কারাভোগ শেষে ১৯ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
এ নিয়ে ভুক্তভোগীর ভাই সোমবার ১৯ জানুয়ারি মোশারফ হাসান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই নাজমুল হাসানের বিরুদ্ধে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বেআইনিভাবে আটক, ঘুষ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং বিচারপ্রক্রিয়ায় হয়রানির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই নাজমুল হাসান ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কামরুল এজাহারভুক্ত আসামি বা ওয়ারেন্টভুক্ত ছিলেন না। তবে তাকে আইন অনুযায়ী যথাসময়ে আদালতে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!