বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বরেন্দ্র অঞ্চলে গ্রামে ওষুধের দোকানিরাই চিকিৎসকের ভূমিকায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:৩৩ পিএম | 172 বার পড়া হয়েছে
বরেন্দ্র অঞ্চলে গ্রামে ওষুধের দোকানিরাই চিকিৎসকের ভূমিকায়

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির একেবারে প্রত্যন্তাঞ্চলের দেওলা গ্রাম। এ গ্রামের আমজাদ আলীর ছেলে এরশাদ আলী। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই শেষ করেছেন শিক্ষাজীবন। নিজ গ্রাম দেওলা-ভিমপাড়া মোড়ে পাকাঘর তুলে দীর্ঘ ১০ বছর ধরে করছেন ওষুধের দোকান। নেই দোকানের ড্রাগ লাইসেন্স, নেই কোনো চিকিৎসার প্রশিক্ষণের সনদ। শিশু-কিশোর বৃদ্ধসহ নানা বয়সি রোগীকে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন নিজেই। ডায়াবেটিস, হাইপ্রেসার, কাটা, ব্যথা, জ্বর-সর্দি হলেই নিয়মিত ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক দিচ্ছেন রোগীদের।

একই উপজেলা বাধাইড় ইউপির বদলপুর গ্রামের জহরুল ইসলাম। প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছিলেন তিনি। এরপর কৃষি কাজে যুক্ত হয়ে পড়েন। কৃষি কাজ ভালো না লাগায় গত ৬ বছর আগে গ্রামের মোড়ে টিনের ঢপে করেছেন মুদির দোকান। দোকানে চাল, ডাল তেল লবণসহ চা-পানের ব্যবস্থা আছে। তার দোকান ঘরের সদার মধ্যে এক পাশে রেখে সাজানো অ্যান্টিবায়োটিকসহ নানা রোগের ওষুধ। মুদি দোকানি জহরুল ইসলামের বেশি রোগী এলাকার আদিবাসীসহ শ্রমজীবী মানুষ। রোগের কথা শুনে নিজে দিচ্ছেন ওষুধ।

জীবন রক্ষাকারী ওষুধের ভয়ংকর ব্যবহার ও চিকিৎসার গল্প দুটি শুধু তানোর উপজেলার দেওয়া ও বদলপুর গ্রামের নয়। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ পুরো বরেন্দ্র অঞ্চলের প্রতিটি গ্রাম ও মোড়ে এমন হাজারও ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকান গড়ে উঠেছে। আর মুদি দোকানে ওষুধ রাখার সংখ্যা আরও বেশি। এসব দোকানে গ্রামের সহজ-সরল মানুষের চিকিৎসার নামে অপচিকিৎসা হচ্ছে, দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক যার বেশিরভাগ নকল ওষুধ।

রাজশাহী জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি আওতায় মুন্ডুমালা বাজারে রুবেল ফার্মেসি মালিক হালিমুজ্জামান রুবেল জানান, দেশের অনেক নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে এন্টিবায়োটিকসহ অনেক রকম নকল ওষুধ তৈরি করা হয়। এসব নকল ওষুধ কোম্পানির লোকজন লোভ দেখিয়ে গ্রামের ফার্মেসিগুলোকে তাদের ওষুধ বিক্রিতে উৎসাহ দেন। আর বেশি লাভের আশায় দোকানিরা নকল ওষুধ গ্রামের সহজ-সরল মানুষের কাছে উচ্চদামে বিক্রি করেন।

সরেজমিন গত এক সপ্তহ রাজশাহীর তানোর, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার গ্রামঞ্চলে ঘুরে দেখা যায়, এমন কোনো গ্রামের মোড় নেই যেখানে একাধিক ওষুধের দোকান গড়ে ওঠেনি। এসব গড়ে ওঠা ওষুধের দোকানিরা নিজেই চিকিৎসকের ভূমিকা নিয়ে নানা ওষুধ দিয়ে থাকেন রোগীকে।

এসব বিষয়ে ড্রাগ লাইন্সেস বিহীন দেওয়া গ্রামে এরশাদ আলী ও বদলপুর মুদি দোকানি জহরুল ইসলামসহ একাধিক দোকানি বলেন, জ্বর-সর্দিতে নাপা ও স্যালাইন, গ্যাসের ওষুধ আমরা বিক্রি করে থাকি। হাতের কাছে ওষুধ পেয়ে গ্রামের মানুষের উপকার হয় বলে দাবি করেন তারা।

বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি রাজশাজী জেলা শাখার সহ-সভাপতি শামিম চৌধুরী বলেন, রাজশাহী জেলায় সমিতির আওতায় ৯শ’র বেশি ফার্মেসি রয়েছে। সমিতির ফার্মেসি ব্যবসায়ীরা চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া একটিও অ্যান্টিবায়োটিক রোগীদের দেন না। সমিতির পক্ষ থেকে ড্রাগ লাইন্সেস ছাড়া গ্রামে গড়ে ওঠা ও মুদির দোকানে ওষুধ বিক্রি বিষয়ে গত মাসের ২৪ তারিখে জেলা শহরে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সে সেমিনারে জেলা সিভিল সার্জন ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। নকল ওষুধ ও গ্রামে যত্রতত্র গড়ে ওঠা ফার্মেসি বন্ধ করার বিষয়ে আলোচনা হবে।মুন্ডুমালা স্বাস্থ্য কমপেস্নক্ম উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. দুরুল হুদা সকালের সময়কে বলেন, অযথা অ্যান্টাবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিলে রোগীর রোগ প্রতিরোধ সক্ষমতা হারাবে। লিভার, কিডনি ড্যামেজ হয়ে পড়বে। পরে জটিল রোগ হলে অ্যান্টিবায়োটিক আর কাজে লাগবে না। আর নকল ওষুধ সেবন করলে রোগীর আরও ভয়াবহ ক্ষতি হতে পারে।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!