শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:১৯ পিএম | 161 বার পড়া হয়েছে
গাইবান্ধায় ‘নৈতিকতার দেয়াল’ ও ‘ভালো কাজের খাতা’ উদ্বোধন

গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, গাইবান্ধার উদ্যোগে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পের অংশ হিসেবে আজ শনিবার (৩ আগস্ট ২০২৫) গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় ‘নৈতিকতার দেয়াল’ স্থাপন এবং ‘ভালো কাজের খাতা’ বিতরণের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলার মান্যবর জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আল মামুন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুকালেই নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যতে তারা সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। ‘নৈতিকতার দেয়াল’-এ শিক্ষার্থীরা প্রতিদিন ভালো কাজের অঙ্গীকার ও চর্চার সুযোগ পাবে, আর ‘ভালো কাজের খাতা’ হবে আত্মমূল্যায়নের একটি কার্যকরী হাতিয়ার।

এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সম্মান, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির চর্চা উৎসাহিত করা হবে। জেলা প্রশাসনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম
জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম হানিফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বকত। তিনি বলেন,
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখন সুগম হয়েছে। এই গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও জীবনমান উন্নত না হলে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাংবাদিকদের কল্যাণে ‘মিডিয়া কার্ড’-এর মতো একটি ব্যবস্থা চালু করে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মিডিয়া ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক
অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন, জাতীয় ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফোরামের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, খবর বাংলাদেশের সম্পাদক জাকির হোসেন মোল্লা, বাংলাদেশ ভূমিহীন ও গ্রহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস খান, প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস পাটোয়ারী, মো. শিপন, জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদীতে ১০ (দশ) কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
নরসিংদীতে ১০ (দশ) কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ১১/০৩/২০২৬ তারিখ বেলা ১:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল সাকিনস্ত ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন স্টার ড্রাইং এন্ড ফিনিশিং মিলস্ লিমিটেড এর সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৪৪), পিতা- মোঃ আলী আকবর, সাং বাঘড়া, থানা: ব্রাহ্মনপাড়া, জেলা -ব্রাহ্মনবাড়ীয়াকে ১০ (দশ) কেজি গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রং এর প্রাইভেট কার সহ আটক করেন।

নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

ডাঃ মোঃ আবুল কালাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে “আলোচনা সভা ও ইফতার মাহফিল–২০২৬” অনুষ্ঠিত

ডাঃ মোঃ আবুল কালাম প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে “আলোচনা সভা ও ইফতার মাহফিল–২০২৬” অনুষ্ঠিত

অনুষ্ঠানটির আয়োজন করে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মুক্তাগাছা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তোফাজ্জল হোসেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভাপতিত্ব করেন মোহাম্মদ শামীম, অধ্যক্ষ ও পরিচালক, এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আব্দুল করিম
ড. আবু উমর উদ্দিন আহমেদ চৌধুরী
উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম
অধ্যাপক শামসুল হক
অধ্যাপক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে অধ্যাপক শামসুল হক বলেন, রমজান মানুষকে নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী।
প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তার বক্তব্যে বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

error: Content is protected !!