শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কেমন পূজার পাঁচদিনের সাজ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:২৫ পিএম | 148 বার পড়া হয়েছে
কেমন পূজার পাঁচদিনের সাজ?

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ইতিমধ্যে পবিত্র মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়ে গেছে। তবে দুর্গা পূজার প্রধান পর্ব শুরু হবে ষষ্ঠী থেকে। তাই সৌন্দর্য পিয়াপসুদের কাছে পূজার সাজের পরিকল্পনা করার খুব বেশি সময় নেই। তাদের জন্যে রইলো এই প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনের মডেল হয়েছেন ঢাকার চলচ্চিত্রের পরিচিত মুখ অধরা খান।
পঞ্চমীতে দেবী বোধীনের পর ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পূজার মাঙ্গলিক ক্রিয়া। তাই ষষ্ঠীর দিন থেকে দশমীতে বিজয়া পর্যন্ত সাজ – পোশাকের একটা ব্যাপার থাকে। ষষ্ঠীর দিনের সাজ হবে শরতের মতো স্নিগ্ধ। হালকা রঙ্গের শাড়ি কিংবা সাদা শাড়িতে ডার্ক কালারের পাড় বসানো এমন পোশাক থাকতে পারে পছন্দের তালিকায়। শাড়ির সাথে মিলিয়ে ন্যাচারাল লুকের মেকআপ আর ছোট গয়না রাখতে পারেন অনুষঙ্গ হিসেবে। যারা গরমে শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারাও একই কালার প্যালেটের সালোয়ার কামিজ বা কুর্তি গায়ে জড়াতে পারেন। তবে ফতুয়া বা টপসের চয়েস থাকলে উজ্জ্বল রংও মানানসই। মাটির গয়নাও জুতসই এই ধরনের সাজ পোশাকের সঙ্গে।
পূজার সপ্তমীর দিন আড়ম্বর তথা ঢাক – ঢোলের আওয়াজ কিঞ্চিৎ বাড়বে। সেই সঙ্গে সাজেও আসবে হালকা পরিবর্তন। পোশাকের রঙের দিকটা রাখতে পারেন ষষ্ঠীর মতোই। আর লুকে ভিন্নতা আনতে পরিবর্তন করুন জুয়েলারির ডিজাইন। পরতে পারেন একটু বড় সাইজের কানের দুল। হতে পারে এখনকার জার্মান সিলভার ব্ল্যাক মেটালের কানের দুল, যা খুব সহজেই মানিয়ে যাবে সবকিছুর সঙ্গে। শাড়ি পরলে হাতে দিতে পারেন রেশমি কাঁচের চুড়ি। আর খোপা করে বেঁধে দিতে পারে ফুলের মালা। ফুলের সিলেকশন অবশ্যই শাড়ির সাথে মিলিয়ে করবেন। এদিক থেকে গাঁজরা হতে পারে সেইফ অপশন। পূজার দিন সাজার সময় ফুলের মালা কেনা নিয়ে ঝামেলা পোহাতে হয়, তবে বিভিন্ন অনলাইন পেইজে খোঁপায় দেওয়ার জন্য আর্টিফিশিয়াল গাঁজরা পাওয়া যায়। এগুলো দেখতেও ভালো লাগে আর পরতেও সুবিধা।
মহাষ্টমীকে ধরা হয় পূজার সবচেয়ে ব্যস্ততম দিন। এই দিন আয়োজনও থাকে বেশি। ঘরে – বাইরে ঘরে দুই জায়গাতেই সমান জাঁকজমকতা। অষ্টমীর সকালে বের হলে পরুন কাতান, জামদানি, সিল্ক এ ধরনের গর্জিয়াস শাড়ি। এখন অর্গাঞ্জা কাপড়ের ওপর কাজ করা বা প্লেইন শাড়ি ও খুব চলছে ট্রেন্ডে। সকালের মেকআপ লুক রাখুন হালকা। চাইলে চোখের সাজে শাড়ির সঙ্গে মিলিয়ে আই শ্যাডো ব্যবহার করতে পারেন। গোল্ড বা গোল্ডপ্লেটেড জুয়েলারি দারুণ লাগবে কাতান বা সিল্ক শাড়ির সঙ্গে। রাতের লুকে নিয়ে আসুন সম্পূর্ণ অচেনা মানুষকে। এখন নতুন নতুন অনেক ভারী মেকআপ লুক চলছে। চাইলে যে কোনটি ট্রাই করতে পারেন অষ্টমীর রাতে বের হলে। যেমন, চুলের মাঝখানে সিঁথি করে, দুইপাশে টেনে খোপা করতে পারেন। সঙ্গে দিতে পারেন স্মোকি একটা লুক। আবার খোলা চুলে সঙ্গে ডার্ক লিপস্টিক আপনাকে দেবে ভিন্নতা। চাইলে চিরচেনা লুকেও একটু ভারী সাজ নিয়ে বেরিয়ে পড়তে পারেন।
নবমীর সাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অষ্টমীর সাজই ভাগাভাগি করে নিতে পারেন। নবমী যেহেতু বিসর্জনের আগের দিন, তাই নিজের ইচ্ছে মতো সেজে নিন। পোশাক নির্বাচনের ক্ষেত্রে একটু উজ্জ্বল রঙ বেছে নিন। আপনার লুক অনেকাংশ নির্ভর করে হেয়ার স্টাইলের উপর। তাই সেদিকটাই বিশেষ নজর দিন।
পূজার শেষ আয়োজন বিজয়া দশমী। বিজয়ায় সবাই দলবেঁধে মেতে উঠেন সিঁদুর খেলায়। দশমীর সাজ সবার কমবেশি জানা। সাদা শাড়ি লাল পাড়, সাথে মোটা করে সিঁদুর, কাজল, দুই হাত ভরে চুরি। পায়ে হাতে পরতে পারেন আলতা। আর সঙ্গে লাল লিপস্টিক। তখন দেখবেন – আপনার সাজে দেবী দুর্গা আবির্ভূত হবে আপনার মাঝেই।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!