উখিয়ায় লিগ্যাল এইড কিমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে আইনী সহায়তার আওতায় এনে আইনী সহায়তা দিতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সারাদেশে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায় উখিয়া রাজাপালং ইউনিয়নের হল রুমে এন,জি,ও সংস্থা ইপসা ও আই আর সি যৌথউদ্যেগে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির, সচিব মৃলাণ বড়ুয়া,মহিলা মেম্বার খুরশিদা বেগম,মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এডভোকেট নাদিরা ইয়াসমিন লিগ্যাল অফিসার (ইপসা), প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্যমাত্রা উপস্থিত অতিথি বৃন্দের উত্তাপিত প্রশ্নের উত্তর দেন, এডভোকেট সাফি ইসলাম সুপ্রিম কোর্ট, সিনিয়র লিগ্যাল অফিসার ( আই আর সি), তিনি জানান উখিয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ইউনিয়নে গত সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে এই কার্যক্রম চলমান রয়েছে এই যাবত ১০০০ এর অধিক সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন ভাবে আইনী সহায়তা দিয়ে আসছি আগামী জুন ২০২৭ ইংরেজি পর্যন্ত এই প্রকল্প চলমান থাকবে।








