শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রাজশাহীর ডাবলু সরকার ৫ দিন, রুবেল ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:১৫ পিএম | 81 বার পড়া হয়েছে
রাজশাহীর ডাবলু সরকার ৫ দিন, রুবেল ৩ দিনের রিমান্ডে

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এছাড়া রুবেলকে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে আসামিদের এক এক করে হাজির করা হয়।

এ সময় তাদের উপস্থিতিতেই পৃথকভাবে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।

এ দিন বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথকভাবে আদালতে আনা হয়। এ সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ ভেস্ট পরানো ছিল।

তবে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় রুবেলকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাতে পাশের জেলা নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। এরপর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যাসহ মোট আটটি মামলায় ডাবলুকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই সময়। এছাড়া আগে গ্রেপ্তার হওয়া রুবেলকে এরইমধ্যে দুইদফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট পরিদর্শক (ওসি প্রসিকিউশন) আবদুর রফিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ দুই হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মশিউর রহমান।

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’ র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’ র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩ মার্চ ২০২৬ শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের পাঁচটি হলে একযোগে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি ঢাকা প্রবাসী বগুড়ার মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের স্বভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কাহালু – নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোশাররফ হোসেন , স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সিটি এসবি’র ডি আই জি মীর আশরাফ আলী, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক রেজা, ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, কর্নেল (অব:) জগলুল আহসান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, এডিশনাল ডিআইজি মি. আঞ্জুমান, যুগ্ম সচিব মো: মনজুরুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ,আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামানিক, RAB এর এডিশনাল ডিজি ফারুক আহমেদ, ডিসি রমনা মাসুদ আলম, ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান তানভীর রেজা, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান খোকন, সাবেক অতিরিক্ত সচিব শ্রী সুশান্ত কুমার, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ নাজমুস শোয়েব প্রমুখ। দোয়া মাহফিলের শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম, সহ-সভাপতি সাবেক উপ-কর কমিশনার মো: মোকাররম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন ও মোঃ শফিকুল ইসলাম শফিক।

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এখন শোকের সাগরে ভাসছেন। একের পর এক প্রিয়জন আর বন্ধুদের বিদায়ে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই এবার আরেক প্রিয় বন্ধুকে হারালেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেই গভীর হাহাকার ও শোকের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বিগ বি। প্রিয় বন্ধুর প্রয়াণে অমিতাভ লিখেছেন, ‘আরও একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ।
তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে তার উপস্থিতি ছিল অত্যন্ত জোরালো। কঠিনতম সমস্যারও তিনি সমাধান খুঁজে নিতেন এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ভাবতেই পারছি না তিনি আর নেই। একে একে সবাই চলে যাচ্ছে।
দীর্ঘদিনের সহ-অভিনেতা ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমিতাভ। সেই সময় সামাজিক মাধ্যমে করা তার আবেগপ্রবণ পোস্টগুলো ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের হৃদয়।
ধর্মেন্দ্রকে স্মরণ করে তিনি লিখেছিলেন, ‘ধরমজি ছিলেন মহান মানুষ। শুধু শক্তিশালী ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার বড় মন এবং সহজ-সরল স্বভাবের জন্য তিনি সবার কাছে প্রিয় ছিলেন।

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দীর্ঘ ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন করে গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার এই তুমুল জনপ্রিয় গানটি এবার নতুন আবহে দর্শকদের সামনে আসতে চলেছে।
চরকির দেওয়া তথ্যমতে, গত বুধবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে মূল গানটির কাঠামোর সঙ্গে নতুন সংস্করণে যুক্ত হয়েছে তন্ময় পারভেজের লেখা কিছু নতুন কথা।
আরাফাত মহসীন নিধির সংগীত পরিচালনায় এই গানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। নতুন করে গানটি গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন লেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।
সিনেমায় গানটি ব্যবহারের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ মূলত সাধারণ মানুষের জ্বলে ওঠার এবং আবেগঘন গল্পের একটি সিনেমা। এমন একটি গল্পে সব রকম অনুভূতিকে স্পর্শ করতেই এই গানটি বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ভালোবাসা, স্মৃতি এবং আনন্দ–বেদনা।
তিনি আরও জানান, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসভিএফ, আলফা-আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

error: Content is protected !!