শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:৫৩ পিএম | 49 বার পড়া হয়েছে
৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বদিউজ্জামান গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর সি এন্ড এফ এ্যাসোয়েশনের সভাপতি সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ৩ অক্টোবর আমাদের পত্র দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে পুনরায় পুরো দমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।
এদিকে হিলি স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক মোঃ বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।