শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম | 81 বার পড়া হয়েছে
অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক

আমাদের প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারী ছিলেন খালেদা জিয়া। তাঁর কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল, অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান।
১৯৯১ সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনি সভায় দেয়া তাঁর একটি বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনামে পরিণত হয়েছিল—“ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।”
বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনও দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে, এত সহজে ভাষা দিতে পারেননি।
আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা—ভারত তাকে একদিন মিথিক্যাল ‘অখণ্ড ভারত’-এর অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে, নয়তো রেটোরিক্সে। শেখ হাসিনার শাসনামলে আমরা এই আশঙ্কারই এক ‘ড্রেস রিহার্সাল’ প্রত্যক্ষ করেছি।
বিএনপির প্রধান রাজনৈতিক শক্তিই ছিলো খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল।
আমি বিশ্বাস করি—তার দল কখনোই তাঁর নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল-মিলিটারি আমলাতন্ত্র আর অলিগার্কদের হাতে তাঁর দল কলুষিত হয়েছে। তাঁর সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায়, আর ক্ষমতার আস্বাদ পেতে।
উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তাঁর দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব ও স্বার্থের কাছে। একসময় যাঁর নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগতো, আজ তাঁর পুত্রকে দেশে ফিরতে দেখে আনন্দিত হয়, তার উপরে ভরসা রাখে।
তবু, খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। আমরা আবারও তাকাবো তাঁর দিকেই, রাজনৈতিক পথনির্দেশ পেতে। রাজনৈতিক দিকচেতনা হারালে, আমরা স্মরণ করব—এই মহাপ্রাণ, এই মহীয়সী নেতৃত্বের অটলতা।
এই বিদায় অশ্রু দিয়ে নয়। এই বিদায় জানাতে হয় বুকভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই, শ্রদ্ধায় আর গর্বে।
অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক, কমান্ডার।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!