শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তাড়াশে কৃষিজমির সর্বনাশ: আইনের তোয়াক্কা না করে ছড়াচ্ছে অবৈধ পুকুর খনন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম | 85 বার পড়া হয়েছে
তাড়াশে কৃষিজমির সর্বনাশ: আইনের তোয়াক্কা না করে ছড়াচ্ছে অবৈধ পুকুর খনন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উর্বর কৃষিজমি কেটে দিন-রাত অবাধে পুকুর খনন চলছে। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ কার্যত উপেক্ষিত থাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন এখন যেন প্রকাশ্য রহস্যে পরিণত হয়েছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।


‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় এ পর্যন্ত প্রায় ৪ হাজার ২শ’ ২৭টি অবৈধ পুকুর খনন করা হয়েছে। গত এক দশকে উপজেলায় ১১ হাজার ২শ’ ৫৭ বিঘা কৃষিজমি কমে গেছে, যা ভবিষ্যৎ কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


‎উপজেলা নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু অভিযোগ করে বলেন, “ডিসেম্বর মাস থেকে আবারও নতুন করে পুকুর খনন শুরু হয়েছে। আইন লঙ্ঘন হলেও উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে অবাধেই কৃষিজমি কেটে পুকুর খনন চলছে।”
‎প্রান্তিক কৃষকদের অভিযোগ, বড় জমির মালিকরা ইচ্ছেমতো পুকুর খনন করায় আশপাশের দরিদ্র কৃষকদের জমি জলাবদ্ধ হয়ে পড়ছে। ফলে এসব জমি বছরের পর বছর অনাবাদী থেকে যাচ্ছে।


‎সরেজমিনে দেখা গেছে, নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মধ্যবর্তী বিস্তীর্ণ আবাদযোগ্য মাঠ কেটে প্রায় ৬০ বিঘা আয়তনের একটি পুকুর খনন করা হচ্ছে। এছাড়া মহিষলুটী গ্রামে ৫০ বিঘা, পংরৌহালী বিলে ২৫ বিঘা, চকরোচুল্লা বাবলাতলার পাশে ২৫ বিঘা, মান্নান নগর সড়ক সংলগ্ন ঘরগ্রাম মাঠে ৫ বিঘা আয়তনের পুকুর খনন চলছে। পঁওতা-তেতুলিয়া সড়কের ব্রিজের মুখ বন্ধ করেও পুকুর খননের অভিযোগ উঠেছে। তাড়াশ পৌর এলাকার কাউরাইল, সোলাপাড়া, আমশরা মাঠ ও পশ্চিম ওয়াপদা বাঁধের আশপাশে সবচেয়ে বেশি অবৈধ পুকুর খনন হচ্ছে।


‎বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী, আব্দুর রশিদ ও আকছেদ আলী জানান, ৬০ বিঘা আয়তনের পুকুরটি খনন করা হলে শাস্তান ও সোলাপাড়া মাঠের হাজারো বিঘা কৃষিজমি স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।


‎মাধবপুর গ্রামের ছোহরাব হোসেন ও খোকা প্রামাণিক, মথুরাপুর গ্রামের শামসুল হক, ছাবেদ আলী ও জুরান আলীসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, বিদিমাগুড়া, চক গোপীনাথপুর, বোয়ালিয়া ও সোলাপাড়া এলাকার মাঠে প্রায় ছয় বছর ধরে পানি জমে আছে। একসময় এসব জমিতে বছরে তিন ফসল হতো, কিন্তু অবৈধ পুকুর খননের কারণে এখন কৃষিকাজ বন্ধ হয়ে গেছে।


‎নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অবৈধ পুকুর খননের প্রতিবাদে শিগগিরই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মাধবপুর গ্রামের মাঠে অবৈধ পুকুর খননের সময় বিক্ষুব্ধ জনতা একটি এক্সেভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়।

‎উল্লেখ্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী ভূমি সংক্রান্ত সব অপরাধ আমলযোগ্য। এই আইনের ১৯ ধারায় বলা হয়েছে, ভুক্তভোগীরা চাইলে থানায় মামলা করতে পারবেন এবং পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে।

‎এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্যোগ নিলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।”


‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি পুকুর খননের ঘটনায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

‎সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, “তাড়াশে অবৈধ পুকুর খননের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কৃষিজমি রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!