সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

চুঁইঝাল ও রসুন দিয়ে হাঁসের মাংসর রেসিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম | 69 বার পড়া হয়েছে
চুঁইঝাল ও রসুন দিয়ে হাঁসের মাংসর রেসিপি

বাংলাদেশী ভোজনরসিকদের কাছে ইদানিং চুঁইঝালের হাঁসের মাংসের বেশ কদর। চুঁইঝাল মশলা হিসেবে মাংসের সাথে রান্না করা হয়, যা খেতে খুবই সুস্বাদু। এই খাবার অনেক স্বাস্থ্য গুণাগুণ সম্পন্ন। শীতে অতিথি আপ্যায়নে কিংবা অনুষ্ঠানে চুঁইঝালের হাঁসের মাংসের জুড়ি নেই। আর এর সঙ্গে যদি যোগ হয় রসুন, তাহলে তো কথাই নেই। চুঁইঝাল ও রসুন দিয়ে হাঁসের মাংসের রেসিপি দিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকবি মৌসুমী শীমা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
হাঁসের মাংস একটি, চুঁইঝাল ১০০ গ্রাম, নারিকেলের দুধ ৩ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ (স্বাদ মত), গোলমরিচের গুঁড়া এক চিমটি, সরিষার তেল ৩/৪ কাপ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, আলু ৩/৪টি, তেজপাতা + দারচিনি + এলাচ ২টি করে, ভাজা জিরার গুঁড়া ১/৪ চা চামচ,
ভাজা গরম মশলার গুঁড়া ১/৪ চা চামচ, নারিকেল বাটা ১ টেবিল চামচ, আস্ত রসুন ৮/১০ টি।
রান্নার প্রণালি :
হাঁসের পশম ভালোভাবে পরিষ্কার করে মাংস ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে হবে। তেল গরম করে এর মধ্যে প্রতিটি আলু চার টুকরা করে কেটে নিয়ে এক চিমটি লবন ও হলুদ দিয়ে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে ভাজা জিরা এবং ভাজা গরম মসলার গুঁড়া বাদে একে একে করে সব বাটা ও গুঁড়া মশলা এবং গরম মশলা দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে ভুনা করতে হবে। মশলা দিয়ে যখন সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নারিকেলের দুধ দিয়ে দিতে হবে।
মাংস যখন আধা সেদ্ধ হবে তখন এরমধ্যে আলু আর চুঁইঝাল এবং আস্ত রসুন দিয়ে দিতে হবে। যখন দেখবেন ঝোলের পানি টেনে গেছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি তাহলে একটু গরম পানি দিতে হবে। সবশেষে লবণ চেখে নিয়ে মাংসের উপরে ভাজা জিরার গুঁড়া ও ভাঁজা গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে। চুঁইঝাল ও রসুনের হাঁসের মাংস রুটি – পরোটা, চালের রুটি, কিংবা ভাত বা পোলাও বা খিচুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দম্পতিসহ গ্রেফতার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম
গোমস্তাপুরে দম্পতিসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে স্বামী-স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে জেলার গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বংপুর গ্রামের বাসিন্দা মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি দল বংপুর এলাকায় অভিযান চালায়। এসময় আসামীদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম
কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় হতে কবিহার পর্যন্ত এক কিলোমিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। ১ কোটি ২২ লক্ষ ৫৯ হাজার ২২ টাকা ব্যয় বরাদ্দে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স জিন্না এন্টার প্রাইজ।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন, ঠিকাদারী প্রতিষ্ঠানে পক্ষে সাইফুল ইসলাম।
ইউএনও বলেন, “ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (বেড-এ-২) এর আওতায় এই রাস্তাটি নির্মিত হলে কয়েক হাজার পৌরবাসীর চলাচলের দুর্ভোগ লাঘব হবে। কাজটি ড্রইং, ডিজাইন ও এস্টিমেট অনুযায়ী হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করা হবে।” (ছবি আছে)

 

সৈয়দ আব্দুল মান্নান

বাহুবলে বাংলাদেশ ব্যাংকের জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

সৈয়দ আব্দুল মান্নান প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
বাহুবলে বাংলাদেশ ব্যাংকের জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি বাহুবল শাখার সহযোগিতায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি বাহুবল শাখার ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক হবিগঞ্জের ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাহুবল উজ্জ্বল রায়, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস, উপপরিচালক তানভীর আহমেদ, উপপরিচালক শুভাশীষ পাল, ম্যানেজার জনতা ব্যাংক বাহুবল শাখার ম্যানেজার হোসাইন আহমেদ, মুক্তিযুদ্ধা সংসদ বাহুবল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক হাবিবুর রহমান নোমান প্রমুখ। অনুষ্ঠানে জালনোটের উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

error: Content is protected !!