সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

শীতকালে চুল পড়া বাড়লে কী করবেন?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম | 64 বার পড়া হয়েছে
শীতকালে চুল পড়া বাড়লে কী করবেন?

চলছে শীতকাল। এই শীতে অনেকেরই চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকির মতো সমস্যা বাড়তে থাকে। এই সময়ে তাই ফুরফুরে হাজার সাজগোজের পরও যেন কোথাও রূপ খেলে না। সেই কোমল, ঝলমলে চুল যে আবার কী করে ফিরে পাওয়া যাবে, তা নিয়েই চলে ভাবনা-চিন্তা। কিন্তু কয়েকটি কাজ এড়িয়ে চললেই মিটতে পারে এই সমস্যা, সেটা কি আপনাদের জানা আছে ? শীতকালে চুল কোমল ও মসৃণ রাখতে চাইলে কী কী করবেন না সেটা জেনে রাখুন। পরামর্শ দিয়েছেন সাবেক চিত্রনায়িকা – বিউটি এক্সপার্ট ও আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল ও বিউটিফিকেশন এর কর্ণধার নাহিদা আশরাফ আন্না।
১. শীতে গরম জলে স্নান করার অভ্যাস আপনাদের অনেকেরই থাকে। কিন্তু অতিরিক্ত গরম জলে মাথা না ধোয়াই ভাল। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। কারণ, গরম জল চুল থেকে তেল শুষে নেয়। আর তাতেই কিন্তু চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য চলে যায়।
২. আপনারা কি শীতকালে মাথায় শ্যাম্পু করেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোন ? এটিও কিন্তু চুলের সমস্যার কারণ হতে পারে। নিয়মিত চুলে তাপ দিলে তা রুক্ষ তো হয়েই যায়, সঙ্গে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। তাছাড়া চুলের ডগাও ফেটে যেতে পারে। তালু শুষ্ক হয়ে যেতে পারে। সর্বোপরি চুলের খুশকির সমস্যাও বাড়তে পারে।
৩. শীতকালে আপনারা ভিজে চুলে বেরিয়ে পড়েন কি ? এটিও ডেকে আনতে পারে চুলের নানা সমস্যা। ভিজে চুলে ঠান্ডা হাওয়া লাগলে চুল শুকোতে চায় না। এতে জল বসে যেতে পারে মাথায়। তাতে ঠান্ডা লেগে সর্দি-কাশি তো হতেই পারে, সঙ্গে খারাপ হয়ে যেতে পারে চুলের মানও। দিনের পর দিন এই ভাবে জল বসতে থাকলে শুষ্ক হয়ে গিয়ে চুল পড়তে শুরু করে। তাই শীতকালে ভুলেও এটা করবেন না।
এই বিষয়ে আমার কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চাইলে চলে আসুন রেসী হেয়ার অ্যান্ড বিউটি সেলুন, হাউজ : ১৮ (দ্বিতীয় তলা), ব্লক : কে, মেইন রোড, দক্ষিণ বনশ্রী, ঢাকা। আর ছেলেরা আসতে পারেন একই ঠিকানায় দি বারবার স্টেশন এ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন।
এই বিষয়ে আমার কাছে সরাসরি সেবা নিতে চলে আসতে পারেন:

আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন :
বাড়ি নং : ৩৭৫/১ (২য় তলা) ডি.আই.টি.রোড, পশ্চিম রামপুরা, ঢাকা – ১২১৯

মডেল : শায়লা পারভীন তুলি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দম্পতিসহ গ্রেফতার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম
গোমস্তাপুরে দম্পতিসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে স্বামী-স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে জেলার গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বংপুর গ্রামের বাসিন্দা মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি দল বংপুর এলাকায় অভিযান চালায়। এসময় আসামীদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম
কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় হতে কবিহার পর্যন্ত এক কিলোমিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। ১ কোটি ২২ লক্ষ ৫৯ হাজার ২২ টাকা ব্যয় বরাদ্দে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স জিন্না এন্টার প্রাইজ।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন, ঠিকাদারী প্রতিষ্ঠানে পক্ষে সাইফুল ইসলাম।
ইউএনও বলেন, “ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (বেড-এ-২) এর আওতায় এই রাস্তাটি নির্মিত হলে কয়েক হাজার পৌরবাসীর চলাচলের দুর্ভোগ লাঘব হবে। কাজটি ড্রইং, ডিজাইন ও এস্টিমেট অনুযায়ী হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করা হবে।” (ছবি আছে)

 

সৈয়দ আব্দুল মান্নান

বাহুবলে বাংলাদেশ ব্যাংকের জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

সৈয়দ আব্দুল মান্নান প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
বাহুবলে বাংলাদেশ ব্যাংকের জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি বাহুবল শাখার সহযোগিতায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি বাহুবল শাখার ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক হবিগঞ্জের ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাহুবল উজ্জ্বল রায়, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস, উপপরিচালক তানভীর আহমেদ, উপপরিচালক শুভাশীষ পাল, ম্যানেজার জনতা ব্যাংক বাহুবল শাখার ম্যানেজার হোসাইন আহমেদ, মুক্তিযুদ্ধা সংসদ বাহুবল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক হাবিবুর রহমান নোমান প্রমুখ। অনুষ্ঠানে জালনোটের উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

error: Content is protected !!