শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

৫২ তম বর্ষে পদার্পণ করলো নিউমার্কেটের ৫৪ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৩৫ এএম | 125 বার পড়া হয়েছে
৫২ তম বর্ষে পদার্পণ করলো নিউমার্কেটের ৫৪ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব

৪ঠা সেপ্টেম্বর শুক্রবার, প্রতিবছরের ন্যায়, এই বছরও মহিষাসুরমর্দিনী রূপে, নবরূপে নবদুর্গা সেজে উঠেছে, কলকাতা কর্পোরেশনের সামনে, ৫৪ পল্লী ক্লাবের দুর্গাপুজো, ৩রা সেপ্টেম্বর এই মন্ডপের শুভ সূচনা হয়, এই পুজো একইভাবে চলে আসছে , এবং দেখতে দেখতে ৫২ তম বর্ষে পদার্পণ করলো, কোন থিমের আকর্ষণ না থাকলেও, বনেদি আনায় দর্শকদের মন জয় করে নেয় , চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণ থেকে শুরু করে ভোগ বিতরণ পর্যন্ত।

এই পুজোর বিশেষত্ব হলো নব দুর্গা, ও রুপে সেজে উঠে, দেখতেই আপামর ক্রেতা থেকে শুরু করে, পুজো প্রেমীরা এখন থেকেই ভিড় করতে শুরু করেছে, আর সবার মুখেই একটি কথা, প্রতিমার রূপ অসাধারণ, প্রতিটি দেবদেবীর দিকে তাকালে একটা আলাদা অনুভব চোখে পড়ে।, যা অন্য প্রতিমায় দেখা যায় না, পুজোর উদ্যোক্তারা বলেন, আমরা এইরকম প্রতিমা প্রতিবারই আনার চেষ্টা করি, তাদের কোনরূপ প্রতিমা চেঞ্জ হয় না, আমরা নব রূপে মাকে প্রতিস্থাপন করি। কলকাতা থেকে গ্রামে যত নব দুর্গার প্রতিমা হয় , আমাদের প্রতিমা একেবারে ভিন্নরূপ। এবং প্রতিমাতসাতেই সামঞ্জস্য রেখে আমাদের এই প্যান্ডেল ও ভেতরের কাজ, কাজগুলি সম্পূর্ণ থার্মোকলের উপরে সুসজ্জিত।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।