শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

শাকিব খানের নায়িকা ইধিকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ এএম | 96 বার পড়া হয়েছে
শাকিব খানের নায়িকা ইধিকা

বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিটি দিয়ে বেশ ভালোই আলোচনায় এসেছিলেন ওই সময়কার টলি টিভি অভিনেত্রী ইধিকা পাল। ওই ছবির কল্যাণে বিশাল জনপ্রিয়তা পাওয়ার পর শাকিবের সঙ্গে বরবাদ ছবিতেও সাফল্য পান তিনি। কিন্তু এবার তার ঢালিউডের যাত্রা প্রশ্নের মুখে পতিত। পরপর ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ ছবি দু’টি থেকে বাদ পড়া, তার ওপর কলকাতায় ‘বহুরূপ’ ছবির ব্যর্থতা – সব মিলিয়ে কি তবে ছন্দ হারাচ্ছেন তিনি ?
প্রিয়তমা ছবিটির সাফল্যের পরপরই ঢালিউডের একাধিক প্রযোজনা সংস্থা ও পরিচালকের নজরে আসেন ইধিকা। শুরু হয় নতুন নতুন ছবির কথাবার্তা। সেই ধারায় নাম লেখান শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ ছবিতে। কিন্তু এই ছবির মুক্তির বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। এরপর শোনা যায়, সিয়াম আহমেদের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে ইধিকা’র ও অভিনয়ের কথা। কিন্তু সেই ছবির শুটিংয়ের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
জানা যায়, এরপর ইধিকা’র নাম উঠে আসে আলোচিত ছবি ‘রাক্ষস’ ছবিতে। গেলো সপ্তাহে ছবিটির প্রযোজক শাহরিন আক্তার জানান, ইধিকা’র সঙ্গে আমাদের কথা চলছে। এর পরই পরিচালক মেহেদী হাসান জানিয়ে দেন – এই ছবিতে ইধিকা নেই। নায়িকা হিসেবে আমরা সুস্মিতা চ্যাটার্জিকেই চূড়ান্ত করেছি। একই সময়ে আসে আরেকটি খবর ‘প্রিন্স’ ছবি থেকেও বাদ পড়েছেন ইধিকা।
অতি সম্প্রতি ইধিকা’র এসব ছবি থেকে বাদ পড়ার খবর যখন সামনে আসছিল, ঠিক তখনই কলকাতায় ইধিকা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সোহম চক্রবর্তী’র বিপরীতে অভিনীত ছবিটি প্রচারণার সময় আলোচনায় এলেও মুক্তির পর দর্শক টানতে ব্যর্থ হয়। পশ্চিমবঙ্গের সমালোচকদের মতে, দুর্বল চিত্রনাট্য ও পরিচালনার কারণেই ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফ্লপের এই ধাক্কা ইধিকা’র ক্যারিয়ার গতিপথেও প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অবশ্য ইধিকা’র জন্যে এখন পর্যন্ত বাংলাদেশের বক্স অফিসে চিত্রটা ভিন্ন। শাকিব খানের সঙ্গে তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘বরবাদ’ হয়েছে ব্লকবাস্টার। বড় তারকার জনপ্রিয়তায় ভর করে ইধিকা’র অবস্থান আরও শক্ত হতে পারতো, যদি ‘প্রিন্স’ কিংবা ‘রাক্ষস’ এর মতো বড় বাজেটের ছবিগুলোতে ইধিকা অভিনয়ের সুযোগ পেতেন।
জানা গেছে, ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ দু’টি ছবির প্রযোজক – পরিচালকদের সঙ্গে ইধিকা’র আলোচনা অনেকটাই এগিয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলায়। ‘প্রিন্স’ এ শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, আর ‘রাক্ষস’ এ সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। দু’টি ছবির শুটিং শুরু হচ্ছে আগামী দুই সপ্তাহের ব্যবধানে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরপর বাংলাদেশের দু’টি বড় ছবি হাতছাড়া হওয়ার পেছনের কারণ ইধিকা’র পারিশ্রমিকসংক্রান্ত বিষয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, একাধিক ছবি হিট হওয়ার পর ইধিকা শিল্পী তার সম্মানী বাড়ান। ফলে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা এগোলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আবার অন্য একটি সূত্র জানায়, বিকল্প নায়িকাদের সঙ্গে আলোচনা প্রায় শেষ হওয়ার পর ইধিকা কাজের আগ্রহ দেখান। তখন আর সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ ছিল না।
দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, এটি এখনই ক্যারিয়ারের সংকট বলে দেখার সুযোগ নেই। তাদের মতে, হিট বা ফ্লপ বা সুযোগ হারানো একজন শিল্পীর দীর্ঘ পথচলারই অংশ। তাদের ভাষায়, প্রিয়তমা’র মতো সুপারহিট দিয়ে ক্যারিয়ার শুরু হওয়ায় ইধিকা’র ক্ষেত্রে প্রত্যাশার চাপ স্বাভাবিকভাবেই বেশি।
বাংলাদেশ ও ভারতের দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করার আগ্রহ বরাবরই প্রকাশ করে এসেছেন ইধিকা পাল। তার ভক্তদের বিশ্বাস, সাময়িক এই ধাক্কা কাটিয়ে সামনে আবার নতুন কোনো বড় প্রজেক্ট তার দরজায় কড়া নাড়বে। কিন্তু এখন দেখার বিষয় এই অপেক্ষার শেষে বড় কোনো চমক আসে ? নাকি আরও কিছু ধৈর্যের পরীক্ষা। এসব বিষয়ের উত্তর সময়ই হলেই পাওয়া যাবে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!