শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম | 135 বার পড়া হয়েছে
দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

 

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রায় আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়জনের বেশি মানুষ আহত হয়েছেন।এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্টদের কে কাজে লাগিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর জে ডি নেতা শ্রী তেজস্বী যাদব ও এস পি নেতা অখিলেশ যাদব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কড়া নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে দিল্লীর লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পস্ট নয়। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে।এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় সরকার।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

শাহ আমানতে মোট ১০৯ টি ফ্লাইট বাতিল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:১১ পিএম
শাহ আমানতে মোট ১০৯ টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট শুক্রবার বাতিল হয়েছে। এদিন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের মোট চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। একই সাথে কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আগমন (এরাইভাল) এবং দুটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি এরাইভাল ফ্লাইট এবং আটটি ডিপার্চার ফ্লাইট শুক্রবার চট্টগ্রাম থেকে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো আংশিকভাবে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে সৌদি আরবের জেদ্দা, মদিনা এবং ওমানের মাস্কাট রুটের ফ্লাইট বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে শুক্রবারের চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আবু জাফর সাতক্ষীরা

বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

আবু জাফর সাতক্ষীরা প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৯ পিএম
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরবিএম) বাস্তবায়নের অংশ হিসেবে বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটি।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সদস্য আব্দুস ছামাদ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল এবং বিডি ক্লিন সাতক্ষীরার উপ-সমন্বয়ক মো. ফাতিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, ট্রেজারার নাজমুল হাসান, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় খননের পরেও বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সংকট দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

বক্তারা বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়ন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, পলি ব্যবস্থাপনা সহজ হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, অনতি বিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করা; পোল্ডারের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা; এবং নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জোরদার করা।
বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাতক্ষীরা যুব পানি কমিটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

হাফিজুর রহমান (মধুপুর) টাঙ্গাইল

মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানের মাঝে খেজুর বিতরণ

হাফিজুর রহমান (মধুপুর) টাঙ্গাইল প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম
মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানের মাঝে খেজুর বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সৌদি আরব থেকে উপহার হিসেবে প্রাপ্ত ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়। সীমিত পরিমাণ এই উপহার উপজেলার ৩১টি নিবন্ধিত এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। খেজুর বিতরণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন দুস্থ ব্যক্তির মাঝে যাকাতের নগদ অর্থও বিতরণ করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের হাতে খেজুর ও যাকাতের অর্থ তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং ইসলামিক ফাউন্ডেশনের মধুপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আলিম।

এছাড়াও অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মো. আ. হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসের আগে এই উপহার পেয়ে এতিমখানা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

error: Content is protected !!