ভূঞাপুরে মহিলা দলের সমাবেশে আব্দুস সালাম পিন্টুর দৃপ্ত আহ্বান — “ধানের শীষের বিজয়েই জনগণের মুক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল ভূঞাপুরে নিকরাইল ইউনিয়নে অনুষ্ঠিত এক উৎসবমুখর ও বর্ণাঢ্য জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী জনাব আব্দুস সালাম পিন্টু।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেত্রী জনাবা বিলকিস সালাম এবং ডা. সাফয়াত বিনতে সালাম। তাঁরা বলেন, নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না। মহিলা দলই হচ্ছে বিএনপির মাঠের অন্যতম প্রাণশক্তি, যারা প্রতিকূল সময়েও দলের পতাকা উঁচু রেখেছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, যিনি তৃণমূল সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু আবেগঘন কণ্ঠে বলেন,আমরা গত ১৬ বছর ধরে কারা নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। তবুও বিএনপি মাথা নত করেনি, কারণ আমরা বিশ্বাস করি— জনগণই এই দেশের আসল মালিক।তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করলেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরবে।বক্তব্যের শেষাংশে তিনি দৃপ্ত কণ্ঠে আহ্বান জানান,
ধানের শীষে ভোট দিন— এটাই আজকের অঙ্গীকার। দেশের ভবিষ্যৎ, জনগণের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পথ ধানের শীষের মধ্য দিয়েই উন্মুক্ত হবে। সমাবেশে মহিলা দলের স্থানীয় নেত্রীবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের কর্মী-সমর্থকসহ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।














